World

এক মহাদেশে উধাও হওয়া গাড়ি পাওয়া গেল অন্য মহাদেশে

কোথায় উধাও হল আর কোথায় পাওয়া গেল। রীতিমত চমকে দেওয়ার মত ঘটনা ঘটল একটি গাড়ি নিয়ে। পুরো বিষয়টি কীভাবে হল তা জানার চেষ্টা করছে পুলিশ।

গাড়িটি অতি যত্নে বানিয়েছিল গাড়ি প্রস্তুতকারক সংস্থা। লাক্সারি সিডান গোত্রের গাড়িটি কিন্তু বিশেষভাবে তৈরি। যেখানে গ্রাহকের চাহিদার দিকে নজর রাখা হয়েছিল। বেন্টলি মালসান গাড়িটির দাম পড়েছিল ভারতীয় মুদ্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মত।

ইউরোপের অন্যতম দেশ ব্রিটেন। ব্রিটেনের রাজধানী শহর লন্ডনের এক বাসিন্দার মালিকানায় থাকা গাড়িটি সম্প্রতি তাঁর বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায়। পুলিশে অভিযোগ দায়ের হয়। পুলিশও খোঁজ শুরু করে।

লন্ডন তোলপাড় করে যখন গাড়িটির খোঁজ চলছে তখন অন্য মহাদেশ এশিয়ার পাকিস্তানের করাচির এক বাসিন্দার বাড়ির সামনে একটি বিদেশি গাড়ি দেখে সন্দেহ হয় এক ব্যক্তির। তিনি কাস্টমসে খবর দেন।

পুরো বিষয়টি খতিয়ে দেখার পর কাস্টমস নিশ্চিত হয় যে এ গাড়ি ওই ব্যক্তির আইনত কেনা নয়। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।

যে ব্যক্তি ওই গাড়ির মালিক বলে নিজেকে দাবি করেন তাঁকে হেফাজতকে নেওয়া হয়। এছাড়া যে ওই ব্যক্তিকে গাড়িটি ভুয়ো কাগজসহ বিক্রি করেছিল তাকেও গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে এটাও পরিস্কার হয়ে যায় যে লন্ডন থেকে চুরি যাওয়া বেন্টলিটি পাকিস্তানে পৌঁছে গেছে। সেটিই উদ্ধার হয়েছে। এভাবে একটা মহাদেশ থেকে অন্য মহাদেশে কীভাবে একটি গাড়ি পাচার চক্র কাজ করছে তা ভাল করে খতিয়ে দেখা শুরু হয়েছে। গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্তও করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026