World

মানুষের বেঁচে থাকার মত পরিস্থিতি নেই বিশ্বের এই আবর্জনাময় বিখ্যাত শহরে

এ শহরে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। বসবাসের অযোগ্য এ শহর। অথচ এ শহরের নাম জানেন না এমন মানুষের সংখ্যা কম।

এ শহরে না আছে স্বাস্থ্য পরিষেবা, না আছে পরিকাঠামো, না আছে সংস্কৃতি, না আছে সুস্থ বাতাস। এ শহর এতটাই আবর্জনায় ভরা যে সেখানে মানুষের পক্ষে থাকাই কষ্টকর।

বিশ্বের থাকার পক্ষে উপযুক্ত শহরের তালিকার তলানিতে রয়েছে এ শহরের নাম। অর্থাৎ এখানে বসবাস করা যতটা কঠিন, বিশ্বের আর কোনও শহরে অতটা কঠিন নয়। আর এ পরিসংখ্যান উঠে এসেছে গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২২-এর রিপোর্টে।

পাকিস্তানের বিখ্যাত শহর করাচি। বন্দর শহর করাচি শুনলে একডাকে চেনা যায় ঠিকই, কিন্তু এ শহরে পৌঁছলে বোঝা যাবে এখানকার পরিস্থিতি।

চারিদিকে নানা ধরনের আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ, পড়াশোনার ভাল ব্যবস্থা নেই, মানুষ এখানে চরম দূষণ সহ্য করে বসবাস করতে বাধ্য হন।

সুস্থভাবে বেঁচে থাকার মত ন্যূনতম পরিস্থিতি নেই এই শহরে। ফলে করাচি এভাবেই বিশ্ব তালিকার তলানিতে থাকা একটি বসবাসের অযোগ্য শহর।

এই তালিকায় ১ নম্বরে রয়েছে ভিয়েনা। ২০১৯ সালেও এই শহরই ১ নম্বরে ছিল। এছাড়া প্রথম ১০টি সেরা শহরের মধ্যে রয়েছে কানাডার ক্যালগ্যারি, ভ্যাঙ্কুভার এবং টরেন্টো।

তালিকায় রয়েছে সুইৎজারল্যান্ডের জুরিখ ও জেনেভা। তালিকায় ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে যে ২টি শহর প্রথম ১০-এ জায়গা করে নিতে পেরেছে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং জাপানের ওসাকা শহর। এই তালিকায় প্রথম ১০-এ ভারতের কোনও শহর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026