ফাইল : চায়ের পেয়ালা
দেশের মানুষ চা পান করতে ভালবাসেন। কিন্তু দেশের সে পরিস্থিতি আর নেই যে সরকার দেশের মানুষকে যথেষ্ট চা খাইয়ে যেতে পারবে। একেবারেই চা খাওয়া দেশের মানুষের যাতে বন্ধ না হয়ে যায় সেজন্য খুব বেশি হলে সারাদিনে ১ বা ২ কাপ চায়েই চা পানের আয়েশকে বেঁধে ফেলতে অনুরোধ করলেন পাকিস্তানের মন্ত্রী এহসান ইকবাল।
কিন্তু দেশের মানুষ তাঁর ঘরে বসে কয়েক কাপ চা খেলে সরকারের সমস্যা কি সে প্রশ্ন তো উঠতেই পারে। তবে সে উত্তর পরিস্কার করে দিয়েছেন পাক ফেডারাল মন্ত্রী।
এহসান ইকবাল জানিয়েছেন, পাকিস্তানের ভাঁড়ারে এখন বিদেশি মুদ্রা প্রায় নেই বললেই চলে। এদিকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টাকার চা আমদানি করে পাকিস্তান।
গত বছর ৬০০ মিলিয়ন ডলার চা আমদানি করতে হয়েছে দেশের মানুষকে চা খাওয়াতে। এবার সে পরিস্থিতি নেই। সব ধরনের আমদানি চালিয়ে যেতে যে পরিমাণ বিদেশি মুদ্রার প্রয়োজন রয়েছে তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
আর মেরেকেটে ২ মাস চলতে পারে আমদানি। তারপর ধার করা ছাড়া গতি নেই। এই অবস্থায় বিপুল বিদেশি মুদ্রা খরচ করে চা আমদানি করা পাক সরকারের পক্ষে সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। তাই দেশের অর্থনীতির কথা মাথায় রেখে চা পান কমিয়ে ফেলার জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন ইকবাল।
বিদ্যুৎ বাঁচাতে সাড়ে ৮টার মধ্যে দেশের সব দোকানপাট বন্ধ করে ফেলার অনুরোধও করেছেন এহসান ইকবাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…