ডাক্তার, প্রতীকী ছবি
তাঁকে ডাকা হচ্ছে মুন্না ভাই এমবিবিএস বলে। ২০০৩ সালের এই সিনেমা আলোড়ন ফেলে দিয়েছিল। মু্ন্নাভাইকে দিয়ে মানুষের মানবিক দিককেই বারবার তুলে ধরার চেষ্টা হয়েছিল সিনেমায়। সেখানে মুন্না ভাইকে কিন্তু একটা আয়না হিসাবেই ব্যবহার করা হয়েছিল।
সিনেমায় মুন্না ভাই একটা সদর্থক চরিত্র হলেও বাস্তবে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রূপ করতেই তাঁকে মুন্না ভাই এমবিবিএস বলে ডাকা হচ্ছে।
বাস্তবে তিনি স্বাস্থ্যমন্ত্রী হলেও চিকিৎসা জগতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি চিকিৎসক নন। ঠিক সিনেমায় যেমন মুন্না ভাই ছিল। সেখান থেকেই শুরু হয় বিদ্রূপ।
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নিজে কখনও দাবি করেননি যে তিনি অস্ত্রোপচার পারেন বা তিনি প্রেসক্রিপশন লেখেন। তিনি পারেন কেবল যাদু কি ঝাপ্পি দিতে।
মুন্না ভাই এমবিবিএস সিনেমায় মুন্না রোগীদের সাহস দিতে পাশে থাকার বার্তা দিতে তাদের জড়িয়ে ধরত। যাকে সে যাদু কি ঝাপ্পি বলত। সেই প্রসঙ্গই স্বাস্থ্যমন্ত্রী টেনে এনেছেন।
পরতে পরতে এভাবে মুন্না ভাই এমবিবিএস সিনেমা টেনে আনার কারণ লুকিয়ে আছে এক ব্যঙ্গ বিদ্রূপে। আবদুল কাদির অবশ্য সাফ জানিয়েছেন তিনি মুন্না ভাই এমবিবিএস তকমা বেজায় খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…