World

ইমরান খানকে জোকারের সঙ্গে তুলনা বিরোধী নেত্রীর

বিরোধী নেত্রী তীব্র ভাষায় সমালোচনা করলেন দেশের প্রধানমন্ত্রীর। দেশের মানুষ এবার প্ৰধানমন্ত্রীকে লাল কার্ড দেখাবেন বলেও দাবি করলেন।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন বিরোধী রাজনৈতিক দল পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন সন্তানদের ইমরান খানের বক্তব্য দেখতে ও শুনতে না দিতে। ইমরান খানকে জোকারের সঙ্গেও তুলনা করেছেন মরিয়ম।

মরিয়ম নওয়াজ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ইমরান খানের খেলা শেষ হয়ে গিয়েছে বলে মত মরিয়মের। দেশে মুদ্রাস্ফীতি এবং সুশাসনের অভাবের জন্যে ইমরানকেই দায়ী করেন তিনি। আগামী নির্বাচনে ইমরান খান পরাজিত হবেন বলেও দাবি করেছেন মরিয়ম।

মরিয়মের আরও বক্তব্য, ইমরান যে ধরনের ভাষা ব্যবহার করেন তা অনভিপ্রেত। মরিয়মের অভিযোগ ইমরান উপহাস করছেন বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তিনি উপহাস করেছেন মৌলানা ফজলুর রেহমানকে। আগামী নির্বাচনের ফলাফলেই এর পরিণাম ইমরান বুঝতে পারবেন বলে অভিমত মরিয়মের।

ইসলামাবাদ হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সামনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আক্রমণ শানান বিরোধী নেত্রী মরিয়ম। মরিয়মের প্ৰধান অভিযোগ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কথাবার্তা নিয়ে। মরিয়ম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি শুনেছেন। শুনতে শুনতে তাঁর মনে হয়েছে যেন কোনও পরাজিত মানুষের বক্তব্য শুনছেন।

প্রধানমন্ত্রী হিসাবে গত ৪ বছর ইসলামাবাদের মসনদে ইমরান। মরিয়মের দাবি কাজ করার জন্যে একজন মানুষের কাছে ৪ বছর পর্যাপ্ত সময়। পাক জনতা যে তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন তা ইমরানের বোঝা উচিত বলে অভিমত মরিয়মের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026