World

হাতে রয়েছে ৫ দিনের ডিজেল, তার কি হবে জানে না প্রতিবেশি দেশ

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে গোটা পৃথিবী জুড়ে জ্বালানিতে টান পড়তে চলেছে। এর ফল ভুগতে হবে সেই সাধারণ মানুষকেই। প্রতিবেশি দেশে তো মাথায় হাত পড়েছে ডিজেল নিয়ে।

ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পরে জ্বালানিতে টান পড়তে শুরু করেছে। বিশ্ব বাজারে জ্বালানির দাম হুহু করে বাড়ছে। এর ফল ভুগছে বিভিন্ন দেশ। এদিকে যুদ্ধ কবে থামবে এ ব্যাপারে বর্তমানে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছেনা।

জ্বালানিতে টান পড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও হুহু করে বাড়ে। করোনা পরিস্থিতিতে একেই টান পড়েছে পকেটে, এরপর জ্বালানি সঙ্কটের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে পরিস্থিতি আরও দুর্বিষহ হবে, তা বলা বাহুল্য।

পাকিস্তানে বর্তমানে যে পরিমাণ ডিজেল মজুত রয়েছে তাতে আর মোটে ৫ দিন চলবে বলে জানা গিয়েছে। কেননা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের আগে ব্যারেল প্রতি ডিজেলের দাম ছিল ৯৪ ডলার। যুদ্ধ লাগার পরে ব্যারেল প্রতি ডিজেলের দাম বেড়ে বর্তমানে ১১২ ডলারে পৌঁছেছে।

ডিজেলের সঙ্কট দেখা দিতে পারে বলে ইতিমধ্যেই পাক সরকারকে সতর্ক করেছে সে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পাকিস্তান স্টেট ওয়েল অথবা পিএসও। কারণ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ায় ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে পাকিস্তানে ডিজেলের আমদানি।

কেবল প্রতিবেশি পাকিস্তানই নয়, ভারতও ডিজেল নিয়ে সমস্যায় পড়তে চলেছে। একইসঙ্গে জ্বালানি সঙ্কট দেখা দেওয়ার সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ জুড়ে। তীব্র জ্বালানি সঙ্কটে পড়তে চলা বিভিন্ন দেশ এই সমস্যা মোকাবিলা কোন পথে করবে সেটা দেখাই এখন সময়ের অপেক্ষা।

পাকিস্তানের অয়েল কোম্পানিজ অ্যাডভাইজরি কাউন্সিলও ইতিমধ্যে ডিজেল সঙ্কট নিয়ে পাকিস্তান সরকারকে সতর্ক করেছে। অয়েল কোম্পানিজ অ্যাডভাইজরি কাউন্সিল পরিস্থিতি মোকাবিলায় হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026