World

বাবার হাত ধরে, অন্য হাতে মায়ের ছবি আঁকড়ে বিয়ের আসরে কনে

মায়ের ছবি নিয়ে বিয়ের আসরে প্রবেশ করলেন এক তরুণী। বিয়ের সাজে ছিলেন তিনি। প্রবেশ করছিলেন বাবার হাত ধরে। অন্য হাতে ছিল মায়ের ছবি।

মায়ের একটা সাদা কালো ছবি। ছবিতে হাসি মুখে রয়েছেন মা। সুন্দর করে ফ্রেমে বাঁধানো সেই ছবি হাতে বিয়ে করতে হাজির হলেন কনে।

তরুণীর একটি হাত ধরে তাঁকে নিয়ে আসছেন তাঁর বাবা। অন্য হাতে বুকের কাছে আঁকড়ে ধরা রয়েছে মায়ের ছবি। লাল বিয়ের পোশাকে কনে প্রবেশ করছেন বিয়ের সাজে সেজে।

এমন এক আনন্দের দিনেও তাঁর চোখে জল। হাত ধরে তাঁকে নিয়ে আসা পিতার চোখও ভিজে। ক্রমে তাঁরা এগিয়ে আসেন বিয়ের মণ্ডপের দিকে।

মা গত হয়েছেন অনেকদিন হল। তবে তাঁর অভাব বিয়ের দিন বড় বেশি করে মনে পড়ছে তরুণীর। মাকে নিয়েই তাই বিয়ের আসরে পা রাখলেন।

এই আবেগ ঘন মুহুর্তে বিয়ের আসরে আসা সকলের চোখেই তখন কমবেশি জল। এই ছবি যাঁরা ইন্টারনেটে দেখেছেন তাঁরাও অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানে এক বিয়ের আসরে কনে প্রবেশ করেন বাবার হাত ধরে আর মায়ের ছবি আঁকড়ে ধরে। তাঁর মেকআপ যাতে নষ্ট না হয় সেদিকে নজর রেখেই অন্য এক মহিলাকে দেখা যায় চোখের জল মুছিয়ে দিতে।

বিয়ের পর পিতৃগৃহ থেকে বিদায় নেওয়ার সময় বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ওই কনে। এই ছবি কিন্তু গোটা বিশ্বকে কাঁদিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কিন্তু মন জয় করে নিয়েছে এই ভিডিও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026