World

অভিনব গাড়িতে বরকনে, এখানেও ভারতকে নকল

অভিনব এক গাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন বরকনে। নতুনত্ব থাকলেও এই আইডিয়া কিন্তু ভারতের একটি বিয়ে থেকে নকল করে করা বলেই জানাচ্ছেন সকলে।

জীবনের অন্যতম সেরা দিন হয় বিয়ের দিন। বিয়েটা যেন সারা জীবন মনে রাখার মত কিছু হয় সেদিকে আগেও নজর রাখা হত, তবে ইদানিং তা যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রত্যেকেই মাথা খাটিয়ে চলেছেন যাতে তাঁদের বিয়েটা সকলের নজরকাড়া হয়। বিয়েতে তাঁরা এমন কিছু করতে চাইছেন যাতে তা খবর হওয়ার মর্যাদা পায়।

সেই কথা মাথায় রেখে কিছুদিন আগে ছত্তিসগড়ের একটি বিয়েতে ইঞ্জিনিয়ার বর একটি জেসিবি মেশিনে চড়ে বিয়ে করতে যান। আর মেশিনের গায়ে ব্যানার লাগিয়ে লিখে রাখেন তাঁর ডিগ্রি। সেই ঘটনা হুবহু নকল করল পাকিস্তানের একটি পরিবার।

ভারতের ওই জেসিবি করে বরের যাওয়ার আইডিয়া নিয়ে পাকিস্তানের হুনজা উপত্যকা এলাকায় বর ও কনে এলেন জেসিবি মেশিনে চেপে। যে মেশিনটি দারুণভাবে সাজানো হয়েছিল।

জেসিবি-র সামনের অংশে থাকে মাটি বা নোংরা তলার জন্য একটি চওড়া অংশ। সেখানেই ২টি সোফা পাতা হয়েছিল। যদিও তাতে না বসে বর ও কনে দাঁড়িয়েই ছিলেন।

চারধারে ছিলেন বরযাত্রীরা। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন একটি গাড়িতে চড়ে বর কনের যাওয়া দেখতে মানুষের ভিড় জমে গিয়েছিল।

এক সময় গাড়ি থামলে বর ও কনে নেমে আসেন বিয়ের জন্য। আর বরযাত্রীরা খুশিতে আতসবাজি পোড়াতে শুরু করেন। চলে নাচগানও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026