World

প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা, ছেলে দায়ী করলেন ইমরান খানকে

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীও এবার করোনার গ্রাসে। তাঁর নমুনা পরীক্ষার পর তাঁকে কোভিড পজিটিভ হিসাবে পাওয়া গেছে।

ইসলামাবাদ : পাকিস্তানে হুহু করে ছড়াচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এবার আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গিলানির ছেলে কাশিম গিলানি বাবার করোনা সংক্রমিত হওয়ার কথা ট্যুইট করে নিশ্চিত করেছেন। সেইসঙ্গে এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন তিনি।

শুধু ইমরান খানকেই নয়, কাশিম কাঠগড়ায় তুলেছেন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-কেও। পাকিস্তানে গত কদিনের মধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংসদ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এর আগেই পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এছাড়াও পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, রাজনৈতিক দল পিএমএনএল সেক্রেটারি ও রাজনৈতিক দল পিএমএল নওয়াজ-এর প্রেসিডেন্টের করোনা ধরা পড়েছে।

পাকিস্তানে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজারের ওপর। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩২ জনের। ৫১ হাজার ৭৩৫ জন এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরতে পেরেছেন। পাকিস্তানে করোনা সংক্রমণ ছড়ানোর গতি বেড়েছে। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে করোনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026