Sports

অলিম্পিকে নামতে পারবেনা ৩ বারের সোনাজয়ী পাক হকি দল

টোকিও অলিম্পিকে এবার দেখা যাবে না পাকিস্তানের হকি দলকে। হকি দুনিয়ায় ভারত তো বটেই, পাকিস্তানের হকি দলেরও যথেষ্ট সুনাম ছিল। অন্তত গত শতাব্দীতে ভারতের পাশাপাশি কিছুটা হলেও পাকিস্তানের পুরুষ হকি দল অলিম্পিকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিগণিত হত। সেই পাকিস্তান পুরুষ হকি দল এবার টোকিও অলিম্পিকে নামতেই পারবে না। তাদের টিভিতেই অন্য দলের খেলা দেখতে হবে।

অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বিশ্রীভাবে হারল পাক দল। নেদারল্যান্ডসের কাছে ৬-১ গোলে পরাজিত হয় তারা। গোহারান হারা তাদের শুধু এই ম্যাচটাই হারাল না, টোকিও অলিম্পিকে নামার সুযোগও কেড়ে নিল। এমন লজ্জার হারের জন্য হয়তো প্রস্তুত ছিলনা পাক দল। কিন্তু মাঠে যে আক্রমণাত্মক হকি খেলল নেদারল্যান্ডস তাতে পাক হকি দলকে পুরো সময়ে মাঠেই খুঁজে পাওয়া যায়নি।

১৯৬০, ১৯৬৮, ১৯৮৪ সালে অলিম্পিক থেকে সোনা জেতে পাক পুরুষ হকি দল। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে জেতে ব্রোঞ্জ। সেই পতনের শুরু। তারপর অলিম্পিকে নামার সুযোগ আদায় করতে পারলেও পদক জয় করতে পারেনি পাকিস্তান। এমনকি পদক জেতার মত পরিস্থিতিও তৈরি করতে পারেনি। তবু অলিম্পিকে নামার সুযোগটুকু পাচ্ছিল। এবার সেই যোগ্যতাও অর্জন করতে পারল না পাকিস্তানের পুরুষ হকি দল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026