World

৩ কিশোরকে ধর্ষণ করে খুন, প্রতিবাদে পথ অবরোধ, থানা ঘেরাও

৪ কিশোর নিখোঁজ ছিল গত ৭৫ দিন ধরে। অবশেষে তাদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করল পুলিশ। তাদের রক্তাক্ত দেহ পরীক্ষার পর পুলিশের ধারণা তাদের প্রথমে ধর্ষণ করে তারপর হত্যা করা হয়েছে। পাশবিকভাবে ধর্ষণের পর ওই ৩ কিশোরকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে বিক্ষোভ শুরু হয়ে যায়। বহু মানুষ বিক্ষোভে সামিল হন। ক্রমশ পরিস্থিতির অবনতি হতে থাকে। বুধবার সকালেই পথ অবরোধ করেন স্থানীয় মানুষজন। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে সোচ্চার হন তাঁরা।

পথ অবরোধের পাশাপাশি অনেক রাস্তায় টায়ার সহ অন্যান্য জিনিস জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। ঘেরাও হয় স্থানীয় থানা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সবর হন সকলে। প্রতিবাদে সামিল হন শহরের আইনজীবীরাও। তাঁরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভে সামিল হন ব্যবসায়ীরাও। ফলে পাকিস্তানের কাসুর শহর বুধবার সকাল থেকেই প্রবল বিক্ষোভে স্তব্ধ। পুলিশ কার্যত কোণঠাসা।

বিক্ষোভরত স্থানীয়দের আরও দাবি চতুর্থ কিশোরের খোঁজ তো নেই। তারসঙ্গে কাসুর থেকে আরও এক কিশোর গায়েব হয়েছে। তাঁদের ধারণা এর পিছনে একটা বড় ব়্যাকেট রয়েছে। যারা কিশোরদের অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করছে। প্রবল বিক্ষোভের মুখে পুলিশ ইতিমধ্যেই ৯ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তাদের ডিএনএ পরীক্ষাও করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026