World

বিদেশি লগ্নি টানার নেশায় পাকিস্তানের কাণ্ডে সমালোচনার ঝড়

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অর্থনীতিকে ঘুরে দাঁড় কারতে এখন মরিয়া পাকিস্তান সরকার ও পাকিস্তানের বিভিন্ন বণিকসভা। আজারবাইজানের রাজধানী বাকু শহরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ইনভেস্টমেন্ট অপরচুনিটিস কনফারেন্সের আয়োজন হয়েছিল। আয়োজনের দায়িত্ব নিয়েছিল পাক সরকার। সেখানে অনেক বিদেশি লগ্নিকারী উপস্থিত হন।

এই কনফারেন্সে বিদেশি লগ্নিকারীদের মন জয় করতে তাঁদের পাকিস্তানে বিনিয়োগে উৎসাহ দিতে বেলি ডান্সের আয়োজন করা হয়েছিল। স্বল্পবসনা সুন্দরীদের সেই বেলি ডান্স তথাকথিত রক্ষণশীল পাকিস্তানেরই সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে। খোদ পাকিস্তানের সংবাদমাধ্যমই রসিকতা করে বলছে এটা নয়া পাকিস্তান। আর ট্যুইটার জুড়ে তো ছিছিক্কার পড়েছে। একজন লিখেছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে শেষ পর্যন্ত বেলি ডান্স! অর্থনীতির অবস্থা আরও খারাপ হলে কী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে তবে এবার পাকিস্তান উলঙ্গ নৃত্যের ব্যবস্থা করবে!

খোদ পাকিস্তানের নাগরিকরাই বলছেন যেখানে ভারত চন্দ্রযান-২-এর মত আয়োজন করছে চাঁদ ছুঁতে সেখানে বিনিয়োগ টানতে পাকিস্তান কিনা বেলি ডান্সের আয়োজন করছে! এত কম পোশাকে নৃত্যের আয়োজন সাধারণত উদগ্র জলসায় দেখতে পাওয়া যায়। এহেন চটুল নাচ একটি অর্থনৈতিক বিনিয়োগ টানার সম্মেলনে যে আয়োজিত হতে পারে সেটাই সকলের কল্পনার অতীত ছিল। যা এবার করে দেখাল পাকিস্তান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026