World

বিয়েবাড়ি যাওয়া হল না ২৪ জনের

পারিবারিক অনুষ্ঠানে। পরিবারেরই একজনের বিয়ে। আর বিয়ে মানেই তো উৎসব। পরিবারের সকলে মিলে একসঙ্গে আনন্দে মেতে ওঠা। এমনই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি বাস ভাড়া করা হয়েছিল। তারপর সেই বাসে ৩৫ চড়েছিলেন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। একটি পরিবারের ৩৫ জন বাসে ছিলেন। বাস গন্তব্যের দিকে ছুটে চলছিল। আর বাসের মধ্যই আনন্দে মেতে উঠেছিলেন সকলে। পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলা বাসে সেই আনন্দের আবহ নিমেষে বদলে গেল আর্তনাদে।

একপাশে গিরিখাত। গা দিয়ে চলে গেছে রাস্তা। সেই রাস্তায় কোনও কারণে নিয়ন্ত্রণ হারান বাসের চালক। বাস রাস্তা ছেড়ে রাস্তার গা ঘেঁষা গিরিখাতে যায় উল্টে। পাহাড়ের গা দিয়ে গড়াতে গড়াতে গিয়ে পড়ে একদম পাদদেশে। গুঁড়িয়ে যায় বাস। ভিতরে তখন প্রবল আর্তনাদ আর গোঙানির শব্দ। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। এক এক করে সকলকে বাস থেকে বার করে আনা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ জনের। বাকি ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আপার কোহিস্তান জেলায়। এই এলাকার অধিকাংশই পাহাড়ি এলাকা। ফলে রাস্তা তৈরি হয়েছে পাহাড় কেটেই। কেন এমন দুর্ঘটনা ঘটল? কোথায় গলদ? তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এই এলাকায় আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় বেহাল দশাকেই অনেক সময় দুর্ঘটনার কারণ হিসাবে তুলে ধরেন স্থানীয়রা। তাঁদের রাস্তার দুর্দশা নিয়ে ক্ষোভও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026