World

মোদীকে খুশি করতে কাশ্মীর বেচে দিয়েছেন ইমরান, বিস্ফোরক রেহাম

তিনি নাকি আগেই এমন কিছু হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন। আর তাঁর ঘনিষ্ঠজন সেকথা জানেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করতে কাশ্মীর কার্যত বেচে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।

সেখানে রেহাম খান দাবি করেছেন, তিনি একথা অনেক আগেই তাঁর টিমের এক কাশ্মীরী সদস্যকে জানিয়েছিলেন। এমনটা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন। আর যেদিন ৩৭০ ধারা কাশ্মীর থেকে প্রত্যাহার করে নেওয়া হয় সেদিন ওই কাশ্মীরী তাঁকে ফোন করে বলেন তিনি ঠিক ছিলেন।

ইমরানকে একজন সিদ্ধান্তহীনতায় ভোগা ব্যক্তি বলে ব্যাখ্যা করে রেহাম খান কার্যত তোপ দেগে বলেন, ইমরান খান নিজেই বলেছেন যে তিনি এমনটা হতে পারে তা জানতেন। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিসকেক-এ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন তখনই তিনি বুঝেছিলেন এমনটা হতে পারে। যখন পুলওয়ামা হয় তারপরেও তিনি আন্দাজ করেছিলেন এমনটা হতে যাচ্ছে। রেহাম খান প্রশ্ন তোলেন, যদি ইমরান খান জানতেনই এমনটা হতে যাচ্ছে তখন কেন তারপরেও গত ৩-৪ মাস ধরে মোদীকে ফোন করে গেছেন। মিসড কল দিয়েছেন।

রেহাম খান দাবি করেন, ইমরান যখন জানতেনই এমন কিছু হতে পারে তারপরেও তা নিয়ে সতর্ক না হওয়া মানে তিনি আসলে দুর্বল ব্যক্তিত্ব। রেহাম সোজা সাপ্টা দাবি করেন ‘কাশ্মীর কা সওদা হো গ্যায়া হ্যায়’। অর্থাৎ কাশ্মীর বিক্রি হয়ে গেছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে ইমরানকে কার্যত এদিন কাঠগড়ায় দাঁড় করিয়ে রেহাম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক থেকে এই পদক্ষেপ সঠিক। কারণ তিনি এটা করবেন এই শর্তে বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন। কিন্তু তাঁর প্রাক্তন স্বামী ইমরান খানকে একজন দুর্বল মানুষ বলে ব্যাখ্যা করে ঝড় তুলে দিলেন রেহাম খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026