Entertainment

ব্রিটেনে ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’-র মুক্তি

ভারতে ‘পদ্মাবতী’-র মুক্তি এখনও বিশ বাঁও জলে। দেশে চরম বিতর্কের মধ্যেই কিন্তু ব্রিটেনে পদ্মাবতী সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেল। আগামী ১ ডিসেম্বর বিলেতে পদ্মাবতীর রিলিজ নিয়ে কোনও সমস্যা রইল না প্রযোজক সংস্থা ভায়াকমের। যদিও প্রযোজক সংস্থা ভারতে ছাড়পত্র পাওয়ার আগে পর্যন্ত পদ্মাবতী ব্রিটেনেও রিলিজ করতে নারাজ। ব্রিটেনের সেন্সর বোর্ড পদ্মাবতীর গোটা ছবিকে এতটুকুও কাটাছেঁড়া না করে মুক্তির শংসাপত্র দিয়েছে। ১২ বছরের কম বয়সীদের জন্য এই ছবি অভিভাবক ছাড়া দেখা মানার ১২এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাদের ওয়েবেও এই ছবিকে তালিকাভুক্ত করে দিয়েছে ব্রিটেনের সেন্সর বোর্ড।

এদিকে ভারতে তো নয়ই, এমনকি বিদেশেও যাতে এই সিনেমা মুক্তি পেতে না পারে তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে তারা আবেদনটি গ্রহণ করছে। আগামী মঙ্গলবার এই আবেদনের শুনানি।

ইতিহাস বিকৃতির অভিযোগে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে পদ্মাবতীর মুক্তি রুখতে আন্দোলন চলছে। ৩ বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাটে সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার আগেই সিনেমাটিকে ব্যান করা হয়েছে। অর্থাৎ এই ৩ রাজ্যে সিনেমাটি মুক্তি পেতে পারবে না। সিনেমাটি মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে যুক্তি দিয়েছে রাজ্য সরকার।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026