Entertainment

পিছিয়ে গেল ‘পদ্মাবতী’র মুক্তি

বহু বিতর্কের মাঝেও ‘পদ্মাবতী’ সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছিল প্রযোজক সংস্থা। আগামী ১ ডিসেম্বর ছিল মুক্তির দিন। গোটা দেশ মুখিয়ে ছিল দিনটার জন্য। কিন্তু তার আগে ফিল্মের সার্টিফিকেশন পেতে গিয়ে বিপত্তি। সেন্সর বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় আবেদনপত্রে ত্রুটি রয়েছে। তাই নতুন করে আবেদন করতে হবে। তারপর তা লাইনে পড়বে। সেন্সর বোর্ড সর্বাধিক ৬১ দিন সময় নিতে পারে একটি ফিল্মকে সার্টিফিকেট দিতে। সেই সময়টাও লেগে যেতে পারে। এতে বিভিন্ন মহলে প্রশ্নও ওঠে। অনেকের প্রশ্ন, সেন্সর বোর্ড কারও চাপের মুখে কাজ করছে না তো? এই অবস্থায় ১ ডিসেম্বর আদৌ সিনেমাটি মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। রবিবার সেই সংশয়কে সত্যি করে সিনেমার প্রযোজক সংস্থা জানিয়ে দিল পূর্বঘোষিত দিনে পদ্মাবতী মুক্তি পাচ্ছে না। কবে সিনেমা মুক্তি পাবে তাও তারা পরিস্কার করে কিছু জানায়নি। তবে একথা পরিস্কার করে দিয়েছে যে কোনও চাপের মুখে মুক্তির দিন পিছনোর সিদ্ধান্ত তারা নেয়নি।

সিনেমায় ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে দাবি করে ‘পদ্মাবতী’ দেশে ব্যান করার দাবি জানিয়ে সোচ্চার বেশ কয়েকটি সংগঠন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া পর্যন্ত সেন্সর বোর্ডের কাছে আবেদন করেছেন বিতর্কিত অংশ বাদ দিয়েই যেন এই সিনেমাকে মুক্তি দেওয়া হয়। এই অবস্থায় প্রবল বিতর্কের মুখে মুক্তি পিছিয়ে যাওয়া পদ্মাবতীর ভবিষ্যৎ কি হয় সেদিকেই চেয়ে সকলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026