Entertainment

মাথা কেটে ফেলার হুমকি দীপিকাকে

করণী সেনা হুমকি দিয়েছিল পদ্মাবতীর নাম ভূমিকায় অভিনয় করা দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার। ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একধাপ এগিয়ে এল মাথা কেটে নেওয়ার হুমকি। এবার হুমকি দিল উত্তরপ্রদেশের অখিল ভারতীয় ক্ষত্রিয় যুব মহাসভা। পদ্মাবতী সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বনশালির শিরশ্ছেদ করতে পারলে ৫ কোটি টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেছে ওই সংগঠন।

পদ্মাবতীর মুক্তি আটকাতে করণী সেনা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল বিরোধিতা করেছে। সেই সুরে এবার সুর মিলিয়েছে অখিল ভারতীয় ক্ষত্রিয় যুব মহাসভা। তাদের বক্তব্য, রাজপুত বংশীয় মহিলারা সকলের সামনে নাচতেন না। তাদের দাবি, পদ্মাবতীতে রাজপুত মনোভাবকে কলঙ্কিত করা হয়েছে। প্রয়োজনে দীপিকা ও পরিচালক সঞ্জয় লীলাকে দেশ ছাড়া করা হবে বলেও হুঙ্কার দিয়েছে এই সংগঠন।

নাক কাটার পর গলা কাটার হুমকি, এবার আর কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। সুরক্ষা বন্দোবস্ত নিশ্চিত করতে দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের বাড়ি ও অফিস নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026