Entertainment

রানি পদ্মাবতী সবার সামনে নাচেননি, অভিযোগ রাজপুত রমণীদের

১৬ হাজার রাজপুতানিদের নিয়ে জহরব্রত পালন করেছিলেন পদ্মাবতী। সেই মহান রানির অপমান হলে তার দ্বিগুণ রাজপুত রমণী পথে নামবেন। সঞ্জয় লীলা বনশালিকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিল রাজস্থানের নারী সংগঠনগুলি। শুক্রবার রাজপুত ঘরানার নারীদের বিভিন্ন সংগঠন ‘পদ্মাবতী’ সম্পর্কে তাদের মুখ খোলে। তাদের দাবি, ভাল ঘরের মেয়েরা সবার সামনে নাচেন না। আর একজন রাজপুত রমণী তো কখনই এমনটা করেন না।

পদ্মাবতী সিনেমায় দীপিকা পাড়ুকোনের ‘ঘুমর’ নাচের দৃশ্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘুমর গানের ঠুমকায় মুগ্ধ বিখ্যাত পপ গায়িকা শাকিরার নাচের ভিডিও এরমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই গানের দৃশ্য নিয়ে এবার মুখ খুললেন জহরব্রতের দেশের নারীরা। একজন সম্ভ্রান্ত রমণীর চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে রীতিমত ক্ষোভ উগড়ে দেন ক্ষত্রাণি সংকল্প সংগঠনের সদস্যরা। ইতিহাস বিকৃতির অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন করার হুমকি দিয়েছে ঐ নারী সংগঠন। তাদের বক্তব্যের একটি লিখিত অভিযোগ এরমধ্যে তারা জমা দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কাছে।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় রানি পদ্মাবতীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। সিনেমার ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্কে জেরবার পদ্মাবতী। এত বিতর্কের মধ্যেও যে সম্প্রদায়ের বীরত্বের ইতিহাস নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছে, সেই সম্প্রদায়ের নারীরা এতদিন চুপ ছিলেন। তাঁরাও এবার পথে নামায় বিষয়টি অন্য মাত্রা পেল।

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026