Entertainment

প্রসঙ্গ পদ্মাবতী, ‘ব্ল্যাক আউট’ প্রতিবাদ টলিউডেও

গত সোমবারই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার তা পালিত হল। সদা ব্যস্ত টলিপাড়ায় সিনেমা থেকে টিভি, সবকিছুর কাজ এদিন বন্ধ রইল ১৫ মিনিট। পদ্মাবতী সিনেমাটি মুক্তির আগেই যেভাবে সিনেমাটির নিন্দা হচ্ছে তার প্রতিবাদে গত সোমবারই সাংবাদিক সম্মেলন করে টলিউডের মনোভাব পরিস্কার করে দেন পরিচালক গৌতম ঘোষ, চিত্রতারকা প্রসেনজিত।

পদ্মাবতী সিনেমার রিলিজ নিয়ে যেভাবে জল ঘোলা হচ্ছে, যেভাবে অভিনেত্রী থেকে পরিচালককে কখনও নাক কাটা, কখনও মাথা কাটার হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিবাদে বলিউডের পথে হেঁটে টলিপাড়াও যে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সওয়া ১২টা পর্যন্ত ব্ল্যাক আউট প্রতিবাদ জানাবে তা ঘোষণা হয়েছিল তখনই। সেইমতই এদিন ১২টা বাজতেই সব কলাকুশলী, টেকনিশিয়ানরা স্টুডিও থেকে বাইরে বেরিয়ে আসেন। স্টুডিও অন্ধকার করে দেওয়া হয়। কালো ব্যাজ পড়ে সকলে প্রতীকী প্রতিবাদে সামিল হন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026