Entertainment

পদ্মাবতী বিতর্ক : বলিউডের হাত ধরে টলিউড এবার ১৫ মিনিটের প্রতিবাদ

‘পদ্মাবতী’ বিতর্কে বলিউডের অনুকরণে টলিউডেও এবার ১৫ মিনিটের প্রতীকী কর্মবিরতির ডাক। ডাক দিয়েছেন কলাকুশলী থেকে টেকনিশিয়ান সকলেই। পদ্মাবতী সিনেমার রিলিজ নিয়ে যেভাবে জল ঘোলা হচ্ছে, যেভাবে অভিনেত্রী থেকে পরিচালককে কখনও নাক কাটা, কখনও মাথা কাটার হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিবাদে বলিউড যে এককাট্টা তার প্রমাণ দিতে গত রবিবার বিকেলে ১৫ মিনিটের জন্য ব্ল্যাকআউট প্রতিবাদের পথে হেঁটে তাঁরা বুঝিয়ে দিয়েছেন। তার ঠিক পরদিন সেই একই পথ অনুসরণ করল টলিউড।

এদিন পরিচালক গৌতম ঘোষ, চিত্রতারকা প্রসেনজিত চট্টোপাধ্যায় একসঙ্গে বসে জানিয়ে দেন আগামী মঙ্গলবার বেলা ১২টা থেকে সওয়া ১২টা পর্যন্ত টলি পাড়ার সর্বত্র কাজ বন্ধ থাকবে। এটাই তাঁদের প্রতিবাদ। প্রসেনজিতের কটাক্ষ, এবার কি তবে কোনও সিনেমা করার আগে কয়েকজন ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে তবে সিনেমা বানাতে হবে পরিচালকদের? তাঁদের কী কোনও স্বাধীনতা থাকবে না? আক্ষেপের সুরেই প্রসেনজিত জানান, যা হচ্ছে তাতে আগামী দিনে সিনেমা করাই বন্ধ হয়ে যাবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026