যে সিনেমা হলে ‘পদ্মাবত’ মুক্তি পাবে, সেখানেই আগুন জ্বলবে। এটা তাদের শেষ সতর্কবার্তা। এরপরও পদ্মাবত প্রদর্শন বন্ধ না হলে তার ফল ভুগতে হবে। এদিন এইভাষাতেই হুংকার দিলেন রাজপুত জাতিগোষ্ঠীর নেতারা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত পদ্মাবত সিনেমার ওপর কোনও রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করতে পারেনা। কারণ সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। বৃহস্পতিবার নির্দেশ সামনে আসার পরই ফের সবর হল রাজপুত জাতিগোষ্ঠী। তাদের দাবি, দেশ জুড়েই পদ্মাবত প্রদর্শন বন্ধ করতে হবে। কোনও হলেই রিলিজ করা যাবে না এই সিনেমা। দেশ জুড়ে ব্যান করতে হবে এই সিনেমাকে।
পদ্মাবতের শ্যুটিংয়ের সময় থেকেই এই সিনেমা তৈরির ওপর আক্রমণ হানা রাজপুত করণী সেনার তরফে সব সামাজিক সংগঠনকে এই সিনেমার বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের কাছেও আহ্বান জানিয়ে করণী সেনার আবেদন, মানুষ যেন যে সব সিনেমা হলে এই সিনেমা মুক্তি পাবে তার সামনে প্রতিরোধ গড়ে কার্ফুর মত পরিস্থিতি তৈরি করেন। সেইসঙ্গে এই সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন করণী সেনার নেতারা।
এছাড়া পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন বা পরিচালক সঞ্জয় লীলা বনশালির মুণ্ডচ্ছেদ করতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন হরিয়ানার রাজনীতিবিদ সুরজ পাল আমু। পাশাপাশি তিনি আগাম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পদ্মাবত সিনেমা হলে প্রদর্শিত হলে আগুন জ্বলবে। ফলে পদ্মাবতের মুক্তি যে আর পাঁচটা সিনেমার মুক্তির মত হবে না তা বিলক্ষণ বুঝতে পারছেন সিনেমার প্রযোজক, পরিচালক থেকে আমজনতা সকলেই।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…