Entertainment

আজব গণ্ডগোল, পদ্মে প্রিয়াঙ্কা চোপড়া

একটি সাদা কালো ছবি। আর তা ঘিরেই যত গোলযোগ। নিউ ইয়র্কের একটি প্রথমসারির ম্যাগাজিন এই ভ্রান্তিবিলাসের জন্য দায়ী। কারণও রয়েছে। ছবি একজনের গেছে। আর তাতে নাম গেছে অন্য একজনের। সেখানেই গণ্ডগোল। এত বড় ভুল! ২ জনই সেলেব্রিটি। একজন সুপার মডেল। অন্যজন অভিনেত্রী। দুজনেরই সূত্রবন্ধন ভারতের সঙ্গে। একজন পদ্মা লক্ষ্মী, অন্যজন প্রিয়াঙ্কা চোপড়া। ম্যাগাজিনটির কভার পেজে যে সাদা কালো ছবি গেছে সেটি পদ্মা লক্ষ্মীর। কিন্তু তার ওপর বড়বড় করে নাম লেখা প্রিয়াঙ্কা চোপড়া!

পদ্মা লক্ষ্মীকে প্রিয়াঙ্কা চোপড়া বলে ভুল করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত হৈচৈ বেঁধে যায়। একজন লেখেন এ যেন মনে হচ্ছে ব্রিটনি স্পিয়ার্সের ছবিতে ক্রিস্টিনা আগুইলেরার নাম যাচ্ছে। অনেক সেলেব্রিটিও এই নিয়ে মন্তব্য করেছেন। এমন ভ্রান্তি নিয়ে অনেকে অবাকও হয়েছেন। কেন তাদের তরফে এমন ভুল হয়েছে তা নিয়ে অবশ্য মুখ খোলেনি ওই ম্যাগাজিন কর্তৃপক্ষ।

পদ্মা লক্ষ্মীর পাশেই দাঁড়িয়েছেন অনেকে। এমন ভুল হওয়া উচিত নয় বলেই জানিয়েছেন। কিন্তু যাঁকে নিয়ে গোল সেই পদ্মআ লক্ষ্মী কিন্তু জানিয়েছেন তিনি খুশি। ৭০ বা ৮০-র দশকে ভারতীয় কারও মুখ এখানে জায়গা পাবে এটাই ভাবা যেতনা। সেখানে ২ জন জন্মসূত্রে ভারতীয়কে নিয়ে এমন ভুল হল। পদ্মা লক্ষ্মীর জন্ম চেন্নাইতে হলেও এখন তিনি পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তিনি সুপার মডেল ছাড়াও একজন লেখিকা। বিখ্যাত লেখক সলমন রুশদি-র সঙ্গে তাঁর ৪ বছরের বৈবাহিক জীবনও কেটেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026