Entertainment

১৬ বছর বয়সে ধর্ষণের শিকার হন তিনি, খোলাখুলি জানালেন পদ্মা লক্ষ্মী

সেদিন রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরার পর যখন তিনি তাঁর অ্যাপার্টমেন্টে ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎই অনুভব করেন যে তাঁর ২ পায়ের মাঝে ধারালো ব্লেডের মত কিছু ঢুকে যাওয়ার যন্ত্রণা। তিনি দেখেন তাঁর উপরে তখন তাঁর বয়ফ্রেন্ড। তিনি জিজ্ঞেস করেন, সে কী করছে? বয়ফ্রেন্ড জানায়, এটা কিছুক্ষণ যন্ত্রণা দেবে মাত্র। ৩২ বছর আগের সেই রাত তিনি আজও ভুলতে পারেননি। তিনি আজও বুঝতে পারেননা সেদিনের সেই ঘটনা ধর্ষণ ছিল, নাকি স্বাভাবিক যৌনতা ছিল। কারণ সেদিন পর্যন্ত তিনি কুমারী ছিলেন। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে এমনই লিখলেন মার্কিন অভিনেত্রী, টিভি তারকা ও লেখিকা পদ্মা লক্ষ্মী।

৩২ বছর সেই না ভোলা রাত মনের অতলে লুকিয়ে রাখার পর আজ ৪৮ বছর বয়সে এসে সেই ১৬ বছরের কাহিনি সকলের সামনে তুলে ধরে পদ্মা লক্ষ্মী জানান, এমন ঘটনা বহু নারীর জীবনে ঘটে। কিন্তু তাঁর মতই অনেকে চুপ থাকেন। তাঁর মতে, এভাবে চুপ থাকলে পুরুষরা এমনভাবেই মহিলাদের আঘাত দেবে। তাঁর যখন ৭ বছর বয়স তখন ভারতে ঠাকুরদা-ঠাকুমার কাছে থাকার সময় তাঁর সঙ্গে ঘটা অযাচিত ঘটনার কথাও অকপটে এই লেখায় তুলে ধরেন পদ্মা লক্ষ্মী।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026