National

৫৪ জনের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা হয়েছিল পদ্ম সম্মান। এ বছর বিভিন্ন ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করার জন্য ১১১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়। এঁদের মধ্যে ৪৭ জনের হাতে গত ১১ মার্চ পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার বাকি ৫৪ জনের হাতে এই সম্মান তুলে দিলেন তিনি। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে শনিবার রাষ্ট্রপতি এঁদের হাতে পদ্ম সম্মান তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ অনেকে।

তবলা বাদক স্বপন চৌধুরী থেকে শুরু করে অভিনেতা মনোজ বাজপেয়ী, লারসেন এন্ড টুবরোর চেয়ারম্যান অনিল কুমার নায়েক, আরএসএস নেতা দর্শন লাল জৈন, ফটোগ্রাফার অনুপ শাহ, বিজ্ঞানী এ নাম্বি নারায়ণ সহ ৫৪ জন বিভিন্ন ক্ষেত্রের দিকপালকে এদিন পদ্ম সম্মানে ভূষিত করা হয়।

রাষ্ট্রের দেওয়া দেশের সর্বোচ্চ সম্মান পদ্ম সম্মান। যা অসামরিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাশালীদের প্রতি বছরই প্রদান করা হয়। এ বছর প্রাথমিকভাবে ৫০ হাজার মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে থেকে বেছে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। তারপর ২ ধাপে পদ্ম সম্মান সকলের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026