SciTech

গরুর দুধের চেয়ে অনেক উপকারি আশপাশে ঘোরা এই পোকার দুধ

গরুর দুধ শরীরের পক্ষে উপকারি। একথা কে না জানে। কিন্তু গবেষণা বলছে তার চেয়ে আশপাশেই ঘোরা এক অতি পরিচিত পোকার দুধ অনেক বেশি উপকারি।

বিশ্বে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। সুপারফুড নামে একটি শব্দ এখন প্রায়ই শোনা যায়। অতি স্বাস্থ্যকর খাদ্য বা পানীয়কে বলা হয় সুপারফুড। যা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারি। ছোট থেকে বড় সকলের জন্য দুধ অত্যন্ত পুষ্টিকর এক পানীয়।

গরুর দুধের তো তুলনাই হয়না। এ বিশ্বাস প্রাচীনকাল থেকে বহমান। তবে গবেষকেরা দাবি করছেন গরুর দুধের চেয়েও অনেক বেশি উপকারি এক দুধ রয়েছে। যার উৎস হল মানুষের অতি চেনা এক পোকা। যাদের সঙ্গে কার্যত ঘর করেন বহু মানুষ।

বলা হয় এই পোকা এমনভাবে নিজেদের সব অবস্থার সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে যে তারাই একমাত্র প্রাণি যারা এখনও তুষার যুগ থেকে বহাল তবিয়তে পৃথিবীর বুকে রয়ে গিয়েছে।

এতক্ষণে অনেকেই বুঝে গেছেন যে প্রাণিটির নাম আরশোলা। আরশোলা তাদের সদ্যোজাতদের জন্য শরীর থেকে একধরনের সাদা তরল বার করে। পরীক্ষা করে দেখা গেছে যার পুষ্টিগুণ গরুর দুধের চেয়েও ৩-৪ গুণ বেশি।

গবেষকেরা জানাচ্ছেন, আরশোলাদের মধ্যে স্ত্রী প্যাসিফিক বিটল্ রোচ প্রজাতির আরশোলারা তাদের শরীর থেকে একধরনের সাদা তরল নিঃসরণ করে তাদের সন্তানদের খাওয়ানোর জন্য। এই তরল দুধের মত হয়। যা ভিটামিন, ফ্যাট এবং শর্করায় পরিপূর্ণ এক অতি স্বাস্থ্যকর পানীয়।

আরশোলার এই দুধ অতি স্বাস্থ্যকর হলেও তা বাজারে বিক্রয়যোগ্য করা মুশকিল। কারণ মানুষ ব্যবহার করতে পারেন এতটা পরিমাণ আরশোলার দুধ পাওয়া কার্যত অসম্ভব।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026