Entertainment

অস্কারের মঞ্চে সেরার সেরাদের উজ্জ্বল ঝলক

অস্কারের মঞ্চ মানেই সিনেমা জগতের চোখ আটকে থাকা। সিনেমা, তথ্যচিত্র, ছোট সিনেমা, সুর, গান, সিনেমার প্রযুক্তিগত দিক সহ বিভিন্ন ক্ষেত্রে সেরার সেরা হওয়ার লড়াই জেতা একটা অন্যতম লক্ষ্য। এই জগতের সব মানুষের কাছেই অস্কার জেতা একটা স্বপ্ন। সেই স্বপ্ন সফল হওয়ার দিনে তাই বিজেতাদের চোখ ভিজল আনন্দের অশ্রুতে। কেউ হয়ে পড়লেন আবেগ প্রবণ। কেউ আবার খুশি কিভাবে প্রকাশ করবেন বুঝে উঠতে পারলেন না। কারও আবার পুরো অনুষ্ঠানটা হাততালি দিয়েই কেটে গেল। অপেক্ষা রইল পরের বারের।

৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ থেকে এবার যাঁরা পুরস্কার জিতে নিলেন সেই তালিকাটা একবার দেখে নেওয়া যাক।

সেরা সিনেমা – গ্রিন বুক, সেরা পরিচালক – আলফানসো কুয়ারো (রোমা সিনেমার জন্য), সেরা অভিনেতা – রামি মালেক (বোহেমিয়ান ব়্যাপসডি সিনেমার জন্য), সেরা অভিনেত্রী – অলিভিয়া কোলম্যান (দ্যা ফেভারিট সিনেমার জন্য), সেরা সহ অভিনেতা – মাহেরশালা আলি (গ্রিন বুক সিনেমার জন্য), সেরা বিদেশি ভাষার সিনেমা – রোমা, সেরা সিনেমাটোগ্রাফি – রোমা, সেরা পোশাক পরিকল্পনা – রুথ ই কার্টার (ব্ল্যাক প্যান্থার সিনেমার জন্য), অরিজিনাল স্ক্রিনপ্লে – গ্রিন বুক, সেরা অরিজিনাল স্কোর – লুডউইগ গোরানসন (ব্ল্যাক প্যান্থার সিনেমার জন্য)

সেরা মেক-আপ এর জন্য এবার অস্কার জিতে নিয়েছেন গ্রেগ ক্যানম। ভাইস সিনেমার মেক-আপ এর জন্য এই সম্মান পেলেন তিনি। তবে এটাই প্রথম নয়। এর আগে তিনি ৩ বার অস্কার জিতেছেন। ‌ভাইস তাঁকে এনে দিল চতুর্থ অস্কার। এই গ্রেগ ক্যানম আবার ঋষি কাপুর ও তাঁর স্ত্রী নীতু সিং-এর ‘কাপুর এন্ড সন্স’ সিনেমার মেক আপ আর্টিস্ট ছিলেন। ফলে তিনি এদিন অস্কার জয়ের পরই তাঁকে ট্যুইট করে অভিনন্দন জানান ঋষি কাপুর ও নীতু সিং।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026