Entertainment

জীবনের প্রথম অস্কার পেয়ে আবেগপ্রবণ লেডি গাগা

যাঁরা পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে পরিচিত তাঁরা লেডি গাগা-র গান শোনেননি এমন হতে পারেনা। একাধারে গায়িকা এবং অভিনেত্রী এই ফ্যাশনদুরস্ত নব্য প্রজন্মের হার্টথ্রব। তাঁর অনুষ্ঠানে ভিড় সামলানো দায় হয়। সেই লেডি গাগা-র গাওয়া গান এবার অস্কার জিতে নিল। জীবনের প্রথম অস্কার হাতে তুললেন তিনি।

‘এ স্টার ইজ বর্ন’ সিনেমায় ‘সোয়ালো’ গানটির জন্য অস্কার জিতলেন লেডি গাগা। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন ব্র্যাডলি কুপার। লেডি গাগা এদিন অস্কারের মঞ্চে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন। ব্র্যাডলিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ব্র্যাডলি ছাড়া এই পৃথিবীতে এমন কেউ ছিলেননা যিনি এই গানটি তাঁর সঙ্গে গাইতে পারতেন।

ফাইল : অস্কার

অস্কার জেতার পর লেডি গাগা বলেন, এই পুরস্কার তাঁর দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফল। তিনি হাল ছাড়েননি। চেষ্টা করে গেছেন। যদি কারও কোনও স্বপ্ন থাকে তবে তা পেতে কঠিন পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন লেডি গাগা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026