Entertainment

অস্কারের মঞ্চে চার হাঁকাল ‘দ্য শেপ অফ ওয়াটার’

এলাম, দেখলাম, জয় করলাম। ৯০ বছর ধরে অস্কারের মঞ্চে এমনটা কেউ না কেউ করেই থাকে। যেমন, অস্কারের ঝুলি শূন্য করে স্বর্ণপুরুষকে একসময় ঘরে তুলেছিল ‘টাইটানিক’। দুটো বা তিনটে নয়। একেবারে ১১টি অস্কার লুঠ করেছিল ‘টাইটানিক’ টিম। ১১টি অস্কার জয় করে বিশ্ববাসীকে থ করে দিয়েছিল ‘দ্যা লর্ড অফ দ্য রিংস: রিটার্ন অফ দ্যা কিং’। সেই রেকর্ড ভাঙতে না পারলেও প্রতি বছর কেউ না কেউ অস্কার জয়ে চার ছক্কা তো হামেশাই হাঁকায়। ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মঞ্চেও তার ব্যতিক্রম ঘটলনা।

এবারের অস্কার প্রদান অনুষ্ঠানে জমিয়ে চার মেরেছে ‘দ্য শেপ অফ ওয়াটার’। ১১টা নমিনেশন। তার মধ্যে ৪টিতে সেরার সেরা পুরস্কার দখলে রেখেছে গিলের্মো দেল তোরো পরিচালিত ছবিটি। সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অরিজিনাল স্কোর আর সেরা প্রোডাকশন ডিজাইন, এই ৪ বিভাগেই শেষ হাসি হেসেছে ‘দ্য শেপ অফ ওয়াটার’। অস্কার জয়ের লড়াইয়ে ২০১৮-র সেরা ছবির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা ‘ডানক্রিকের’ ঘরে গেছে ৩টি পুরস্কার। সেরা সম্পাদনা, সেরা সাউন্ড মিক্সিং আর সেরা এডিটিং। অস্কার দখলের লড়াইয়ে পিছিয়ে নেই বিচারক ও দর্শকদের মন জয় করে নেওয়া ‘ডার্কেস্ট আওয়ার’, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’, ‘ব্লেড রানার টু জিরো ফোর নাইন’। এদের প্রত্যেকেই ২টি করে অস্কার দখলে রেখেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026