অনেক লড়েও জেল হেফাজত এড়াতে পারলেন না ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস। বুধবার অস্কারকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় দক্ষিণ আফ্রিকার আদালত। সাজার কথা শোনার পরই ভেঙে পড়েন অস্কার। তাঁকে জেলে নিয়ে যাওয়ার আগে বোন অ্যামি ও ভাই কার্লকে জড়িয়ে ধরেন তিনি। ২০১৩ সালে বান্ধবীকে গুলি করে খুনের ঘটনা অভিযুক্ত হন পিস্টোরিয়াস। যদিও পিস্টোরিয়াসের দাবি ছিল তিনি ইচ্ছে করে খুন করেননি। বাইরের কেউ বাড়িতে ঢুকে পড়েছে ভেবে তিনি গুলি চালিয়েছিলেন। যদিও বিচারপতি জানান, অস্কার যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল তা মারাত্মক। বাথরুমে কেউ আছে জেনেও তিনি পরপর চারটি গুলি চালান এবং কোনও ওয়ার্নিং শট ছাড়াই এই চারটি গুলি তিনি করেন। এক্ষেত্রে তাঁকে নির্দোষ বলা যায়না।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…