Entertainment

৩ বছর চুটিয়ে প্রেমের পর ভ্যালেন্টাইনস ডে-তে হল আংটি বদল

হতে পারে মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল। হতে পারে ছেলেরও আগে এক স্ত্রী ছিলেন। তাতে কী! ২ জনেই এখন ডিভোর্সি। আর প্রেম তো এতকিছু মনে রাখেনা। সেটাই হয়েছিল গায়িকা কেটি পেরি ও অভিনেতা অর্লান্ডো ব্লুম-এর। ২ জনের মন মজেছিল একে অপরের প্রেমে। তারপর টানা ৩ বছর ধরে চুটিয়ে প্রেমপর্ব চালিয়েছেন তাঁরা। অবশেষে হল আংটি বদল।

ফাইল : অর্লান্ডো ব্লুম, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

বিয়ের আগের পদক্ষেপ বলতে আংটি বদলকে ধরা হয়। এই দুরন্ত মুহুর্তের জন্যও এই ২ লাভ বার্ড বেছে নিয়েছিলেন প্রেমের দিনকেই। ভ্যালেন্টাইনস ডে-তে ২ জনে নিজেদের মধ্যে আংটি বদল করলেন। একসঙ্গে জীবন কাটানোর আর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অঙ্গীকার করলেন। আংটি বদলের পর নিজেদের খুশি চেপে রাখেননি কেটি বা ব্লুম।

ফাইল : কেটি পেরি, ছবি – আইএএনএস

ইন্সটাগ্রামে নিজেদের এনগেজমেন্টের খবর জানিয়েছেন ২ জনেই। দিয়েছেন ছবিও। ছোট শব্দে নিজেদের অনেকটা খুশি ব্যক্ত করেছেন ২ জনে। কেটি লিখেছেন ‘ফুল ব্লুম’। আর অর্লান্ডো লিখেছেন ‘লাইফটাইমস’। এর আগে কেটি পেরি বিয়ে করেছিলেন অভিনেতা রাসেল বন্ডকে। অন্যদিকে অর্লান্ডো ব্লুম বিয়ে করেছিলেন মডেল মিরান্ডা কার-কে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026