World

স্কুলের পাশে পড়ে থাকা গ্রেনেডের সত্যিটা জেনে হাসি থামছে না অনেকের

স্কুলের পাশ দিয়ে চলে গেছে রাস্তা। সেই রাস্তার একটা ধারে ঘাসের ওপর পড়ে আছে একটি গ্রেনেড। খবর পেয়ে এলাকা ফাঁকা করে দিল পুলিশ।

রাস্তার ধারেই স্কুল। সামনে দিয়ে রাস্তা চলে গেছে। সেই রাস্তার ধারে সবুজ ঘাস জমি রয়েছে। সেই ঘাসের ওপরই একটি গ্রেনেড পড়ে আছে। দেখে তাজা গ্রেনেড বলেই মনে হচ্ছে। এ খবর পাওয়ার পর আর অপেক্ষা করেনি পুলিশ। ছুটে যায় অকুস্থলে। প্রথমেই স্কুলের পড়ুয়াদের স্কুলে রেখে দেওয়ার নির্দেশ দেয় তারা।

কোনও পড়ুয়া যেন বাইরে না আসে। তারপর গোটা এলাকাও ফাঁকা করে দেওয়া হয়। পুলিশ নিজেও সশরীরে ওই গ্রেনেডের কাছে যাওয়ার চেষ্টা করেনি। বরং সেটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে একটি ড্রোন কাজে লাগায় তারা।

সেই ড্রোনকে একটা উপযুক্ত দূরত্ব রেখে গ্রেনেডের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সেটির ছবি দেখে তা পরীক্ষা করা শুরু হয়। ভাল করে পরীক্ষা করার পর পুলিশের অবশ্য ঘাম দিয়ে জ্বর ছাড়ে। বরং কিছুটা মজারই মনে হয় বিষয়টি।

পুলিশ সোশ্যাল সাইটে জানিয়েছে ওটা আসলে একটি গ্রেনেডের মত দেখতে কুকুরের বিষ্ঠার ব্যাগ রাখার জায়গা। কুকুর মলত্যাগ করার পর তা একটি ব্যাগে পুরে সেটিকে এই গ্রেনেড রূপী জিনিসটিতে ঢোকানো হয় জঞ্জালে ফেলার জন্য।

ফলে সেটি মোটেও কোনও গ্রেনেড নয়। বিষয়টি সম্বন্ধে জানার পর পুলিশ এলাকায় তৈরি হওয়া আতঙ্ক থেকে মানুষকে নিশ্চিন্ত করে। স্কুলেও স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়ে যায়। ঘটনাটি ঘটেছে, আমেরিকার অরিগনের ম্যাকমিনভিল কাউন্টিতে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026