World

মজা পেতে ৪০০ জনকে হত্যার হুমকি, গ্রেফতার কিশোরী

৪০০ জনকে হত্যা করবে সে। নেহাত মজা পেতেই একাজ করতে চায়। যারমধ্যে অধিকাংশই তার পুরনো স্কুলের লোকজন। এক কিশোরীর এমন হুমকি রীতিমত নাড়িয়ে দিল গোটা শহরকে। যদিও সে তার এই অভিলাষ পূরণ করতে পারেনি। তার আগেই গ্রেফতার করা হয়েছে ১৮ বছরের অ্যালেক্সিস উইলসনকে। তাদের একটি বন্দুক সহ গ্রেফতার করেছে পুলিশ। বিচারে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মার্কিন মুলুকের ওকলাহোমার বাসিন্দা ওই কিশোরী একটি সেমিঅটোমেটিক একে-৪৭ বন্দুকও জোগাড় করে হত্যালীলার জন্য। সেই বন্দুক সে তার ২ সহকর্মীকে দেখায়। যে পিৎজা রেস্তোরাঁতে সে কাজ করে সেখানে তার সঙ্গে কর্মরত ২ বন্ধুকে সে বোঝাতে শুরু করেছিল কেন আগ্নেয়াস্ত্রকে ভয় পেতে নেই! সেকথা পুলিশের কাছে জানিয়েছেন উইলসনের ২ সহকর্মী। তাঁরা এও জানিয়েছেন যে উইলসন তাঁদের বন্দুক হাতে নিজের ছবিও দেখিয়েছিল।

পুলিশ জানাচ্ছে, স্কুল ছুট অ্যালেক্সিস যখন স্কুলে ছিল তখন তাকে অনেকে বিরক্ত করত। তাদের প্রতি একটা জমা রাগ তার ছিল। স্কুল ছুট হওয়ার পরও তার সেই রাগ কমেনি। সেই রাগের কথা তার সহকর্মীদের জানিয়েও ছিল সে। জানিয়েছিল সে তার স্কুলের সেসব সহপাঠী ও অন্য লোকজনকে হত্যা করবে। ৪০০ জনকে হত্যা করবে সে। অধিকাংশই তার সেই পুরনো স্কুলের। আপাতত গারদের পিছনে জায়গা হয়েছে অষ্টাদশী কিশোরীর। বিচার শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026