ডাক্তার, প্রতীকী ছবি
চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করে তারপর রোগী দেখা, তাঁদের সুস্থ করে তোলা চিকিৎসকের ধর্ম। তবে সে কাজ এক সময় তাঁরা থামান। নিজেদের বয়সের কথা মাথায় রেখে অবসর জীবন যাপন করেন। কিন্তু এ ডাক্তারবাবুর অবসর নেই।
তিনি অবসরে বিশ্বাসও করেননা। বরং বিশ্বাস করেন যদি কারও কোনও কাজ করতে ভাল লাগে আর তা তিনি চালিয়ে যেতে সমর্থ হন তাহলে সে কাজ থেকে খামোখা অবসর নিতে যাবেন কেন?
সেই ২৫ বছর বয়সে তিনি চিকিৎসার কাজ শুরু করেন। ৭৫ বছর সেই কাজ চালিয়ে গিয়ে এখন তিনি ১০০ বছর বয়স্ক এক অতি বৃদ্ধ মানুষ। তবু এখনও প্রতিদিন তিনি সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রোগী দেখেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ চিকিৎসকের সম্মানও তিনি পেয়েছেন।
আমেরিকার ওহিও-র বাসিন্দা হাওয়ার্ড টাকার এই ১০০ বছর বয়সেও সমান স্ফূর্তি নিয়ে রোগী দেখেন। ওষুধ লেখেন। আর তিনি সাফ জানিয়েছেন বয়স নিয়ে না ভেবে তিনি এ কাজ চালিয়ে যাবেন। এমনকি অসুস্থ হয়ে বাড়িতে থাকাকালীন অনলাইনেও রোগী দেখেছেন হাওয়ার্ড।
শতায়ু এই চিকিৎসকের স্ত্রীর বয়স এখন ৮৯ বছর। তিনি পেশায় একজন সাইকোঅ্যানালিস্ট। স্বামীর মত তিনিও সাফ জানিয়ে দিয়েছেন কাজ থামানোর প্রশ্নই নেই। যতদিন শরীর দেবে তিনি তাঁর কাজ চালিয়ে যাবেন। অবসর নেওয়ার প্রশ্নই উঠছে না।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…