World

৫ বছর পর উদ্ধার হল নাকের নোলক, এমন জায়গা থেকে যা ভাবনার অতীত

এমন এক জায়গা থেকে যে তাঁর হারিয়ে যাওয়া নোলক তিনি ফেরত পাবেন তা স্বপ্নেও তিনি নিজে কেন, কারও পক্ষেই কল্পনা করা দুঃসাধ্য।

তিনি নাকে একটি নোলক পরতেন। আধুনিক জীবনে অনেক পুরুষই এমন গয়না পরে থাকেন। তাঁর পছন্দের স্টাইল ছিল নাকে নোলক পরা।

একদিন তিনি শুয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারেন তাঁর নোলকটি খোয়া গেছে। প্রথমে তন্ন তন্ন করে বিছানা ঘেঁটে দেখার পর কিছুই না পেয়ে ঘর খুঁজে ফেলেন তিনি। তারপর যত জায়গায় সেটি পড়ে গিয়ে থাকতে পারে সেসব জায়গা খুঁজেও নোলকটির সন্ধান না পেয়ে অগত্যা আশা ছেড়ে দেন।

এমনও তাঁর মাথায় আসে যে হয়তো তিনি সেটি খেয়ে ফেলেছেন। ৫ বছর আগের সেই ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিতে অনেকটাই ধূসর হয়ে এসেছিল। কিন্তু সেদিন রাতে তিনি কার্যত চমকে গেলেন।

রাতে ঘুমটা ভেঙেই গিয়েছিল কাশির চোটে। সে কাশি থামতেই চায়না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অগত্যা ৩৫ বছরের ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকেরা তাঁর এক্স-রে করেন। তারপর সেই এক্স-রে প্লেটটি জোই লাইকিন্সের কাছে নিয়ে এসে চিকিৎসক এক্স-রে প্লেটে ফুসফুসের খাঁজে আটকে থাকা একটি জিনিস দেখান। চিনতে অসুবিধা হয়নি ওই যুবকের। ওটাই তো তাঁর হারিয়ে যাওয়া পছন্দের নোলক!

চিকিৎসকেরা নোলকটি বার করে আনেন ফুসফুস থেকে। যেটি গত ৫ বছর গচ্ছিত ছিল তাঁরই ফুসফুসের খাঁজে। তাই সর্বত্র খুঁজেও সেটির দেখা পাননি জোই।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026