World

বাজ পড়ে ভিতর থেকে জ্বলছে গাছের গুঁড়ি, নেভাতে হিমসিম দমকল

এমন দৃশ্য তাঁরা কখনও দেখেননি। বাজ পড়ে যে কত কিছু হয় তার জ্বলন্ত উদাহরণ হল একটি বিশাল গাছ। যার গুঁড়ি ভিতর থেকে জ্বলতে শুরু করল।

গাছের ওপর বাজ পড়া নতুন কোনও ঘটনা নয়। বাজ পড়লে দাউদাউ করে জ্বলে ওঠে গাছ। এটাই দেখে অভ্যস্ত মানুষজন। কিন্তু এক্ষেত্রে আকাশ থেকে নেমে আসা বাজ গাছকে জ্বালিয়ে দিল বটে, তবে বাইরে গাছ রইল হুবহু এক, আর ভিতর থেকে তা জ্বলতে শুরু করল।

যা বাইরে থেকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু নেভানোর উপায় নেই। কারণ বাইরে জল দিলেও গাছের ভিতরে জ্বলতে থাকা আগুন নিভবে না।

সকালে গাছটিতে বাজ পড়ার খবর পেয়েই দমকলবাহিনী ঘটনাস্থলে হাজির হয়েছিল। কিন্তু গাছটার সামনে পোঁছে অবাক হয়ে যান দমকলকর্মীরা।

সামনে দেখা যাচ্ছে গাছের গুঁড়িটা লাল হয়ে জ্বলছে। কিন্তু জ্বলছে ভিতর থেকে। বাইরে থেকে কেমন যেন স্বচ্ছ কাচের মত ভিতরটা দেখা যাচ্ছে।

দমকলবাহিনীর লোকজন কিছুতেই বুঝে উঠতে পারেননি কীভাবে এ আগুন নেভাবেন তাঁরা! অগত্যা গাছ পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনকে খবর দেওয়া হয়। তাঁরা এসে কোনওক্রমে গাছটির কাণ্ডটি কেটে দেন।

কাণ্ড কাটার ফলে এবার দমকলবাহিনী আগুনের নাগাল পেয়ে যায়। দ্রুত আগুন নিভিয়েও ফেলা হয়। তবে এই ছবিটি তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। যা হুহু করে ছড়িয়ে পড়ে দেশেবিদেশে।

এভাবে বাজ পড়ে গাছের ভিতরটা জ্বলছে, তা দেখাও যাচ্ছে, অথচ বাইরে থেকে গাছটি ঠিক রয়েছে। এমন দৃশ্য দেখে অনেকেই ছবিটি থেকে কিছুক্ষণের জন্য নজর ফেরাতে পারেননি।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026