World

আড়াইশো টাকায় ছবি কিনে আড়াই লক্ষ টাকা পেলেন তরুণী

ভাগ্য যে কীভাবে ঘুরে দাঁড়ায় তা কে বলতে পারে। এক তরুণী একটি অবহেলায় ফেলে রাখা ছবি আড়াইশো টাকায় কিনেছিলেন ভাল লেগেছিল বলে। তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা।

সামনেই বিয়ে। তার আগে তাঁর হবু স্বামীর সঙ্গেই রাতের খাবার খেতে বেরিয়েছিলেন এক তরুণী। ডিনার খাওয়ার পর ২ জনে রাস্তা দিয়ে একটু হাঁটছিলেন। সামনেই বিয়ে। সেই আনন্দ আর ২ জনে একসঙ্গে সময় কাটানোর আনন্দ মিলিয়ে তরুণীর মন তখন খুশিতে ভরপুর।

সেই সময় একটি পুরনো জিনিসের দোকানে একটি জিনিস তরুণীর নজর কাড়ে। জিনিসটি একটি পেন্টিং। ফ্রেমে যত্ন করে বাঁধানো। তবে ফ্রেমটি কিছুটা নষ্ট হয়েছে। পেন্টিংটি ওই দোকানের এক কর্মচারি এনে সবে রেখেছিলেন।

ওই তরুণী নিছক কি আছে দেখার জন্য দোকানে ঢুকে সেটি দেখতে পান। দেখামাত্র তাঁর ভাল লেগে যায়। তিনি সেটি কিনবেন স্থির করেন। পুরনো জিনিসের দোকান। ফলে তার দাম খুব যে বেশি কিছু হবেনা তা তিনি জানতেন।

২.৯৯ ডলারের মত দাম পড়ে সেটির। ভারতীয় মুদ্রায় আড়াইশো টাকার মতন। কিনে বাড়িতে আনার সময় তরুণীর পেন্টিংটির নিচের দিকে নজর যায়। সেখানে একটি নাম লেখা ছিল।

বাড়ি ফিরে তরুণী সেই লেখাটি পাঠোদ্ধার করে দেখেন লেখা আছে যোহান বার্থেলসেন। যোহান এক মার্কিন চিত্রকর। বিখ্যাত চিত্রকর। যাঁর এক একটি পেন্টিং বিপুল অর্থে বিক্রি হয়।

ওই তরুণীকে তাঁর পরিচিতরা পরামর্শ দেন যে পেন্টিংটি একবার অন্তত যেন তিনি যাচাই করে দেখেন সেটি আসল নাকি নকল। পুরনো জিনিসের দোকান থেকে পাওয়া। তাই সেটা নকলই হবে। এটা ভেবেও নিশ্চিত হতে সেটি যাচাই করান ওহিও-র বাসিন্দা ওই তরুণী।

যাচাই করতে গিয়ে তিনি জানতে পারেন নকল নয়, সেটি খোদ যোহানের আঁকা একটি চ্যাপেলের ছবি। পরে সেটি নিলামে বিক্রির জন্য দেন ওই তরুণী। যেটির নিলামে দাম ওঠে ২৮৭৫ ডলার। ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষ টাকার মতন।

নেহাতই অবহেলায় কেবল ভাল লেগেছে বলে আড়াইশো টাকায় কেনা পেন্টিং বিক্রি করে রাতারাতি আড়াই লক্ষ টাকা পেয়ে গেলেন ওই তরুণী। তাও ঠিক বিয়ের আগে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026