Entertainment

সমুদ্রের ধারে স্বপ্নের রাতে গাঁটছড়া বাঁধলেন নুসরত জাহান – নিখিল জৈন

বুধবার রাত। অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের জীবনের হয়তো সবচেয়ে আনন্দে রাত। হতেই হবে। কারণ বিয়ের দিনটা তো সব মেয়ের জীবনেই সবচেয়ে আনন্দের হয়। ২৯ বছরের নুসরতই বা ব্যতিক্রম হবেন কেন। সে আনন্দ, উচ্ছ্বাস ব্যক্তও করেছেন তিনি। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে এক খুশির ভবিষ্যতের অঙ্গীকার করেছেন তিনি। নুসরত জাহানের বিয়ের আগে থেকেই অবশ্য তাঁর বিয়ে নিয়ে হৈচৈ শুরু হয়েছিল। কলকাতায় হয় গায়ে হলুদ। আর বিয়ে তুরস্কে। তুরস্কের ছবির মত সুন্দর শহর বোডরাম। বোডরাম থেকে ৮৪ কিলোমিটার দূরে মিলাস। মিলাসেই রয়েছে বিলাসবহুল হোটেল সিক্স প্লেস কাপালাঙ্কিয়া। এজিয়ান সাগরের ধারে এই স্বপ্নের মত হোটেলেই বুধবার রাতে সাতপাকে বাঁধা পড়েন নুসরত ও নিখিল।

এজিয়ান সাগরকে পিছনে রেখে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লাল লেহেঙ্গায় যেমন সুন্দর দেখিয়েছে নুসরতকে, সব্যসাচীর আইভরি রঙের পোশাকে ততটাই সুন্দর নিখিল। সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর সেই ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল। বিয়ের অনুষ্ঠানে অবশ্য সাক্ষী ছিলেন ২ পরিবারের আত্মীয় বন্ধুরা। এছাড়া নুসরতের সঙ্গে ছিলেন তাঁর বহুদিনের বন্ধু তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন তিনি।

বুধবার রাতে বিয়ের আগে অবশ্য সোম ও মঙ্গলবার বিভিন্ন পার্টি চলেছে ২ পরিবারের। কখনও নৌকায় ভেসে পার্টি, কখনও সমুদ্রের ধারে পার্টি। তুরস্কে বিয়ে তো হল। এবার রিসেপশনের পালা। যা অবশ্য কলকাতাতেই হতে চলেছে। আগামী ৪ জুলাই রিসেপশন। সেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ। উপস্থিত থাকবেন অনেক নেতা মন্ত্রীও। এদিকে বিয়ের জন্য লোকসভায় এখনও শপথ গ্রহণ করতে পারেননি বসিরহাটের সাংসদ নুসরত জাহান ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026