Kolkata

ওদিনই বিয়ের রিসেপশন, তবু ইসকনের রথযাত্রায় সামিল হচ্ছেন নুসরত

আগামী ৪ জুলাই জগন্নাথদেবের রথযাত্রা। কলকাতায় রথযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ইসকনের রথ। কলকাতার রাস্তায় ইসকনের রথযাত্রা দেখতে বহু মানুষ ভিড় জমান। সেই ইসকনের রথযাত্রায় এবার আমন্ত্রণ জানানো হল বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। ইসকনের মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, তাঁদের বেশকিছু মন্দিরে জগন্নাথদেব যে সুন্দর পোশাক পরেন তা মুসলিমরাই তৈরি করেন। রথও নির্মাণে মুসলিমদের বড় ভূমিকা থাকে। তিনি সেখানে নুসরত জাহানকে এবার রথযাত্রায় আমন্ত্রণের কথা জানান।

নুসরতও এই নিমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত। তিনি ট্যুইট করে জানিয়েছেন তিনি ওদিন ইসকনের রথযাত্রায় অংশ নেবেন। সেইসঙ্গে সকলকে রথযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার ইসকনের রথযাত্রায় তাই অন্যতম আকর্ষণ হতে চলেছেন গ্ল্যামার দুনিয়ার এই সাংসদ। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ইসকনকে ধন্যবাদ জানিয়েছেন নুসরত জাহান।

সবে বিয়ে হয়েছে নুসরতের। সেই বিয়ে হয়েছে তুরস্কে। ফলে কলকাতায় দম্পতিকে জোড়ায় দেখা হয়নি সকলের। ৪ জুলাই সকলের সঙ্গে মিলিত হওয়ার দিন ঠিক করেছেন নুসরত ও তাঁর স্বামী। ওদিনই রিসেপশন। বিয়ের রিসেপশন বলে কথা! তারমধ্যে বাড়ি থেকে একটা বড় সময় বেরিয়ে ইসকনের রথযাত্রার উপস্থিত হওয়া নুসরতের জন্য হয়তো কঠিন হতে চলেছে। তবে তিনি খুশি তাঁকে ইসকন আমন্ত্রণ জানানোয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026