পরমাণু সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী বা এনএসজি-তে ভারতের সদস্যপদ নিয়ে এবার ক্রমশ প্রকট হচ্ছে চিন-মার্কিন দ্বন্দ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এবার খোলাখুলি জানান হয়েছে ভারতকে এনএসজির সদস্য করতে তারা বদ্ধপরিকর। মূলত চিনের বাগড়াতেই আটকে আছে ভারতের এনএসজি প্রবেশ। চিনের দাবি, ভারত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি। এই অবস্থায় ভারতকে এনএসজিতে প্রবেশাধিকার দেওয়ায় তাদের আপত্তি রয়েছে। সিওলে এনএসজির বৈঠকে ভারতের বিষয়টি নিয়ে আলোচনার কথা থাকলেও চিন তা হতে দেয়নি। এদিকে দক্ষিণ চিন সাগরে চিনের প্রতিপত্তি বৃদ্ধির চেষ্টাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আমেরিকা চাইছে চিনের এই ‘পাগলামি’ রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করুক ভারত। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সচিব টম শ্যানন কথা বলেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে। আমেরিকার আশা সব ঠিকঠাক এগোলে চলতি বছরের শেষের দিকেই এনএসজির সদস্যপদ পেয়ে যাবে ভারত।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…