গোষ্ঠীর সদস্য সংখ্যা ৪৮। যারমধ্যে ৪৭ জনই ভারতের অন্তর্ভুক্তির পক্ষে। বিপক্ষে কেবল চিন। কিন্তু সিওলে এনএসজি বৈঠকে ভারতের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত একাই আটকে দিল এশিয়ার বৃহত্তম অর্থনীতি। নিয়মের ফাঁসে এবারের মত আটকে গেল ভারতের এনএসজি অন্তর্ভুক্তির সব আশা। পরমাণু সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী এনএসজি-র নিয়ম হল একজন সদস্যও যদি কোনও নতুন সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে ভেটো দেয় তবে তার অন্তর্ভুক্তি হবে না। সেই গেরোতেই ফেঁসে গেছে ভারত। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স থেকে শুরু করে বিশ্বের তাবড় দেশের খোলাখুলি সমর্থন আদায় করেও চিনের ভেটোয় আপাতত বিশ বাঁও জলে ভারতের এনএসজি অন্তর্ভুক্তি। সিওলে এনএসজি বৈঠকে যাতে চিনের সমর্থন আদায় করা যায় তার জন্য চিনে গোপন সফর থেকে শুরু করে সিওলে সশরীরে হাজির থেকে সমর্থন আদায়, সব চেষ্টাই করেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। কিন্তু তাতে যে চিঁড়ে ভেজেনি তা চিনের না থেকেই পরিস্কার।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…