পাখির চোখ এনএসজি, গোপনে চিনে জয়শঙ্কর

সোমবার থেকে সিওলে বসছে এনএসজির বৈঠক। যেখানে অন্যতম আলোচ্য হতে চলেছে পরমাণু সরবরাহকারী দেশের গোষ্ঠী এনএসজি-তে ভারতের প্রবেশাধিকার। এদিকে আমেরিকার পর এবার রাশিয়াও এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সওয়াল করায় ক্রমশ বিরোধিতার প্রশ্নে কোণঠাসা হচ্ছে চিন। এদিকে যে যতই সওয়াল করুক না কেন চিন ছাড়পত্র না দিলে ভারত এনএসজিতে অন্তর্ভুক্তও হতে পারবে না। এই অবস্থায় সিওলে আলোচনা শুরুর আগে চিনকে বোঝাতে কাউকে কিছু না জানতে দিয়েই চিন সফরে করলেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। গত ১৬ ও ১৭ জুন জয়শঙ্করের এই গোপন সফরের কথা এদিন স্বীকার করে নিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে ভারত সই না করায় চিন তাদের এনএসজির সদস্য পদ দিতে নারাজ। একথা সাফ জানিয়েও দিয়েছে তারা। কিন্তু যেভাবে আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলি এবং রাশিয়া ভারতের জন্য গলা ফাটাচ্ছে তাতে এভাবে অনড় অবস্থান ধরে রাখলে চিন একঘরে হয়ে পড়বে। এই অবস্থায় জয়শঙ্করের চিন সফর তাদের ওপর বাড়তি চাপও তৈরি করেছে। এই বছরের মধ্যেই ভারতকে এনএসজির সদস্য করতে যতদূর চেষ্টা করা যায় তা সরকারের তরফে করা হবে বলে এদিন জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেভাবে দেখতে গেলে ভারতের বিদেশ সচিবের চিন সফর সময়ের সাপেক্ষে কূটনৈতিকভাবে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026