এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আরও আলোচনা চায় চিন

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে কিছুটা হলেও সুর নরম করল চিন। তাদের বক্তব্য কোনও নতুন দেশকে এনএসজিতে প্রবেশাধিকার দিতে হলে আরও আলোচনার প্রয়োজন আছে। মূলত চিনের অমতেই পরমাণু সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠী এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি থমকে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও চিন না বলায় ভারতকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। এবার ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় সব দেশ সবুজ সংকেত দেওয়ায় কোণঠাসা হয়ে পড়ছে চিন। তা সত্ত্বেও ভিয়েনার বৈঠকে চিনের তরফ থেকে ভারতের জন্য সবুজ সংকেত দেওয়া হয়নি। এনএসজির পরবর্তী বৈঠক আগামী ২০ জুন দক্ষিণ কোরিয়ার সিওলে। সেখানে যাতে ভারতের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায় তার জন্য উদ্যোগ নিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। সবদিক থেকে ভারতকে গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার চাপ বাড়তে থাকায় রবিবার চিন জানিয়েছে এনএসজিতে অন্য কোনও দেশের অন্তর্ভুক্তি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। চিনের বক্তব্য ভারত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি। তাছাড়া ভারতকে ৪৮ সদস্যের এনএসজিতে অন্তর্ভুক্ত করানোর দাবিতে সদস্য দেশগুলির মধ্যেই প্রশ্ন রয়েছে। অস্ট্রিয়া, নিউজিল্যান্ডের মত দেশগুলিও এর প্রবল বিরোধী। এই অবস্থায় ভারতকে অন্তর্ভুক্ত করতে চাইলে আরও আলোচনার প্রয়োজন।

News Desk

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026