রোলাঁ গারোঁয় ইতিহাসের পাতায় নাম লেখালেন জোকার

ফরাসি ওপেন জিতে নিলেন নোভাক জোকোভিচ। এই জয়ের হাত ধরে টেনিস দুনিয়ার বিরল ইতিহাসের পাতায় জায়গাও করে নিলেন ২৯ বছরের এই সার্বিয়ান প্রতিভা। সমসাময়িক কালে ফরাসি ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন ও উইম্বলডন জেতার অতি বিরল কৃতিত্ব পকেটে পুরে জায়গা করে নিলেন টেনিস দুনিয়ায় তাঁর দুই পূর্বসূরির সঙ্গে। ১৯৩৮ সালে প্রথম চারটি গ্র্যান্ড স্ল্যামের সবকটি জেতার কৃতিত্ব অর্জন করেন ডন বাজ। এরপর ১৯৬২ ও ১৯৬৯ সালে দুবার এই বিরল সম্মানের শিরোপা ওঠে রড লেভারের মাথায়। তারপর টেনিস দুনিয়া বহু মহারথীর খেলা দেখেছে। কিন্তু সাফল্যে ভরা কেরিয়ারে এই সম্মান কেউ জিতে উঠতে পারেননি। অবশেষে ২০১৬ সালে এসে জোকোভিচ পারলেন। এদিন ফরাসি ওপেনের ফাইনালে ক্লে কোর্টে অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারেকে হারিয়ে দেন এই মুহুর্তে বিশ্বের এক নম্বর স্থানে থাকা জোকোভিচ। মারেও কিছু কম যান না। তিনিও খাতায় কলমে বিশ্বের দু নম্বর টেনিস প্লেয়ার। এদিন প্রথম সেটে মারেই জেতেন। কিন্তু তারপর তাকে আর জিতের মুখ দেখার সুযোগ দেননি জোকোভিচ। ৩-৬ তে প্রথম সেটে হারার পর টানা তিন সেটে ৬-১, ৬-২, ৬-৪ সেটে মারেকে উড়িয়ে দেন নোভাক।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026