World

বাঁচার জন্য সমুদ্রে ডুবতে থাকা গাড়ির মাথায় চড়লেন যাত্রীরা, তারপর যা হল

সমুদ্রের খাঁড়ি বলাই ভাল। জলের গভীরতা যথেষ্ট। সেই জলে গিয়ে পড়ল একটি গাড়ি। গাড়ির যাত্রীরা কোনওক্রমে চড়লেন ডুবন্ত গাড়ির ছাদে। তারপর যা হল।

একধারে সমুদ্রের একটা খাঁড়ি কিছুটা ঢুকে এসেছে। সেখানেও বিশাল জলরাশি। গভীরতাও অনেক। তার পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। সেই রাস্তা দিয়ে ছুটে চলা একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে সেই জলে।

জলে পড়ার পর সেটি ডুবতে শুরু করে। এদিকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝেই হয়তো গাড়ির যাত্রীরা কোনওক্রমে প্রাণ বাঁচাতে উঠে বসেন ওই গাড়ির ছাদে।

তখন এমন অবস্থা যে খুব দ্রুত তাঁদের উদ্ধার করলে ভাল, নচেৎ গাড়ির সঙ্গেই তাঁদেরও সলিল সমাধি হতে পারে। আরও বড় চ্যালেঞ্জ হল জলের তাপমাত্রা। জল এই ঠান্ডায় তখন বরফ শীতল। ফলে সেই জলে বেশিক্ষণ যোঝাও কঠিন কাজ।

এই সময় একটু দূর দিয়ে ভেসে যাচ্ছিল একটি সওনা বোট। সওনা বোট হল এক ধরনের কাঠের নৌকা যাতে অনেকে অবসর কাটানোর সঙ্গে সঙ্গে সওনা স্নান করতে পারেন। সেই নৌকায় থাকা একজন অতিথি ডেক থেকে একটি গাড়িকে জলে ডুবতে দেখেন। যার মাথার ওপর বসে আছেন কয়েকজন।

তিনি দ্রুত খবর দেন। নৌকা চালক সময় নষ্ট না করে সর্বোচ্চ গতিতে ওই সওনা বোটকে নিয়ে যান ডুবন্ত গাড়ির কাছে। ডোবার ঠিক আগের মুহুর্তে গাড়ির ছাদে থাকা যাত্রীদের উদ্ধার করতে পারেন তাঁরা। তারপরই গাড়িটি জলে ডুবে যায়। কার্যত ওই সওনা বোটের জন্যই এ যাত্রায় রক্ষা পেলেন গাড়ির চালক ও যাত্রীরা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026