Feature

পৃথিবীর শেষ রাস্তা রয়েছে, তবে সেখানে একা কেউ যেতে পারবেননা

পৃথিবীর শেষ রাস্তা। অনেকের মনে হতেই পারে এমনও রাস্তা আবার হয় নাকি। অবশ্যই হয়। আর সে রাস্তা রয়েছেও। কেবল সেখানে কারও একা যাওয়া মানা।

পৃথিবীর শেষ রাস্তা। কথাটা শুনলেই কেমন যেন রোমাঞ্চ তৈরি হয়। একটা অজানা কৌতূহল মাথাচাড়া দেয়। কোথায় সে রাস্তা? কি রয়েছে সে রাস্তায়? কোথায় গিয়ে শেষ হয় সে রাস্তা? কেন সেটা পৃথিবীর শেষ রাস্তা? এমন নানা প্রশ্ন মনের মধ্যে কিলবিল করতে থাকে।

পৃথিবীর শেষ রাস্তা কিন্তু রয়েছে। রয়েছে ইউরোপের নরওয়েতে। নরওয়েতে একটি রাস্তা রয়েছে যাকে বলা হয় ই৬৯। এই রাস্তাই হল পৃথিবীর শেষ রাস্তা।

রাস্তাটি এঁকে বেঁকে চলে গেছে দিব্যি। উত্তর মেরুর গা ঘেঁষা এই রাস্তা ১২৯ কিলোমিটারের। এ রাস্তা দেখতে সাধারণ রাস্তার মত হলেও এখানে একা যাওয়ায় মানা আছে। কেউ একা চাইলে এই রাস্তায় সফর করতে পারবেননা। কিন্তু কেন? কারণটা লুকিয়ে আছে এখানকার খামখেয়ালি আবহাওয়ায়।

এই ই৬৯ রাস্তাটি যেখান দিয়ে গেছে সেখানে সমুদ্র, সাদা বরফ, প্রবল হাওয়া, আচমকা ঝড়, তুষারপাত, সবই পাওয়া যায়। মুশকিল হল কখন কার সামনে পড়তে হবে তা আগে থেকে আন্দাজ করা মুশকিল।

তাই একা গেলে যেকোনও সময়ে এ রাস্তায় বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই প্রশাসন এই রাস্তায় কাউকে একা যাওয়ার অনুমতি দেয়না।

পৃথিবীর শেষ রাস্তায় ভ্রমণ করতে গেলে কাউকে না কাউকে সঙ্গে থাকতেই হবে। সে ব্যবস্থা করে যদি সম্ভব হয় তাহলে অনেক মানুষই চাইবেন বেঁচে থাকতে একবার অন্তত পৃথিবীর শেষ রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে আসতে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026