World

পরমাণু বোমা পরীক্ষা, আশপাশে তীব্র ভূমিকম্প, হাইড্রোজেন বোমা বলে দাবি পিয়ংইয়ংয়ের

থরথর করে কেঁপে উঠল দক্ষিণ কোরিয়ার একটা বড় অংশ। সিওলের দাবি, কম্পনের মাত্রা ছিল ৫.৭, তবে তা কোনও প্রাকৃতিক বিপর্যয় ছিল না। ছিল উত্তর কোরিয়ার অতি শক্তিশালী একটি পরমাণু বোমা‌র পরীক্ষা। যা আশপাশের এলাকায় ভূমিকম্প করে ছাড়ল। পিয়ংইয়ং অবশ্য বীরদর্পে জানিয়েছে ওই বোমাটি হাইড্রোজেন বোমা ছিল। যা তারা আইসিবিএম-এর সাহায্যে প্রয়োজনে ছুঁড়বে।

কিমের দেশের এই ভয়ংকর পরীক্ষার সমালোচনা করেছে প্রায় সব দেশ। যদিও তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে কিনা তার সত্যতা নিয়ে এখনও ধন্ধে গোটা বিশ্ব। যে চিন উত্তর কোরিয়ার কার্যকলাপে তেমন প্রতিক্রিয়া ব্যক্ত করে না, সেই চিনও এদিন কিমের এহেন পরীক্ষার সমালোচনা করেছে। ইতিমধ্যেই প্রতিরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া।

স্থানীয় সময় বেলা ১২টায় হ্যামইয়ং প্রদেশের কাছে পরীক্ষাটি করা হয়। যা সফল বলেও দাবি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এহেন কার্যকলাপের নিন্দা করেছে ভারত সহ জাপান, দক্ষিণ কোরিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একধাপ এগিয়ে এদিন পরিস্কার জানিয়েছেন, উত্তর কোরিয়াকে বুঝিয়ে কোনও লাভ নেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026