কর্ম প্রত্যাশীর অভিনবত্ব, ছবি – সৌজন্যে – লিংকডইন – @Karly Pavlinac Blackburn
তাঁর চাকরিটা হবে কি না তা কারও জানা নেই। তবে যেভাবে তিনি চাকরি চাইলেন তা অভিনব। ফলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এভাবেও যে চাকরি চেয়ে বায়োডাটা পাঠানো যেতে পারে তা কল্পনার অতীত।
তবে চাকরিপ্রার্থী ওই তরুণীর দাবি, তিনি একটি সৃজনশীল সংস্থার কাছে একটি সৃজনশীল ভাবনার পরিচয় দিলেন। তিনি এমন এক বায়োডাটা পাঠালেন যা খতিয়ে দেখার পর তা দিব্যি খেয়ে ফেলতে পারেন সংস্থার আধিকারিকরা।
বায়োডাটাটা আসলে একটি কেকের উপরিভাগে লেখা রয়েছে। যা কেকেরই অংশ। কেকের ওপর অনেক রকম ডিজাইন করা থাকে। এক্ষেত্রে ওই ডিজাইনটাই হল বায়োডাটা। যা বায়োডাটাও বটে আবার সুখাদ্যও বটে।
তাঁর এই বায়োডাটা যাতে নাইকি সংস্থার সঠিক লোকের কাছে পৌঁছয় তার ব্যবস্থাও করেছিলেন ওই তরুণী। এজন্য বিশেষ একজনের হাতে করে সেটি পাঠান। কারণ কেক তো আর চিঠিতে পাঠানো যাবেনা। ড্রপ বক্সেও ফেলা যাবেনা।
তাঁর এই বায়োডাটা সংস্থার আধিকারিকদেরও মন জয় করেছে। ভাবনার তারিফ করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য কেকের বায়োডাটার কিঞ্চিত সমালোচনাও হয়েছে।
অনেকে একে গিমিক বলে কটাক্ষ করেছেন। তবে সব মিলিয়ে নর্থ ক্যারোলিনার বাসিন্দা কার্লি নামে ওই তরুণী এখন খবরের শিরোনামে উঠে এসেছেন।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…