SciTech

কচ্ছপের ডেরায় অচেনা ডিম, ধন্দে বিজ্ঞানীরা

বিশেষ ধরনের কচ্ছপের বাসায় অনেকগুলি অদ্ভুত দেখতে ডিম পাওয়া গেল। যা নিয়ে বিজ্ঞানীরাও ধন্ধে রয়েছেন। এর এখনও কিনারা হয়নি।

এই কচ্ছপের মাথার দিকটা একটু স্থূল হয়। কচ্ছপগুলি পরিচিত লগারহেড কচ্ছপ নামে। কচ্ছপ জলে থাকে বটে, তবে ডিম পাড়ে ডাঙায়। সমুদ্রের ধারেই তারা বাসা তৈরি করে সেখানে ডিম পাড়ে।

সেখানেই ডিম ফুটে ছোট ছোট কচ্ছপ জন্মায়। তারপর তারা ক্রমশ জলে সাঁতার কাটতে কাটতে শিখে যায় কেমন করে সাঁতার কাটতে হয়।

এই লগারহেড কচ্ছপের বাসায় পাওয়া গেল এক বিশেষ ধরনের ডিম। যার কারণ এখনও পরিস্কার নয় বিজ্ঞানীদের কাছে।

কচ্ছপগুলি প্রচুর ডিম পেড়েছে। এই সব ডিমের মধ্যে এমন অনেক ডিম রয়েছে যাকে পরিভাষায় বলা হয় স্পেসার ডিম। এই স্পেসার ডিমের বিশেষত্ব হল এগুলির মধ্যে কোনও কুসুম থাকে না। এগুলিতে তা দিয়েও কচ্ছপের ছানা তৈরি হয়না।

এগুলি সাধারণ কচ্ছপের ডিমের চেয়ে ছোটও হয়। আর আকারও ঠিক অন্য ডিমের মত হয়না। কেন এমন ডিম পাড়ে কচ্ছপগুলি? এর পিছনে কি কারণ লুকিয়ে আছে? সেটাই এখনও পরিস্কার নয় বিজ্ঞানীদের কাছে। তাঁরা জানার চেষ্টা করছেন কেন কচ্ছপগুলি এমন ডিমও পেড়েছে।

তাঁদের আরও অবাক করেছে লগারহেড কচ্ছপের বাসায় এমন ডিম মেলায়। কারণ এর আগে কেবল লেদারব্যাক কচ্ছপের বাসাতেই এমন ডিম দেখা যেত। লগারহেড কচ্ছপের বাসায় এমন ডিম দেখা যেত না। লগারহেড কচ্ছপের বাসায় এমন ডিম মিলেছে উত্তর ক্যারোলিনার সমুদ্রসৈকতে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026