Entertainment

না করে দিল সরকার, বাতিল নোরা ফাতেহির নাচ

একদম খোদ সরকারের তরফ থেকেই না করে দেওয়া হল নোরা ফাতেহির নাচে। ফলে বলিউডের এই শিল্পীর নাচ দেখা আর হল না।

প্রায় ১০ বছর হতে চলল বলিউডে পা রেখেছেন নোরা ফাতেহি। বলিউডে যাকে আইটেম ডান্স বলা হয় সে ধরনের নাচে একের পর এক নিজের স্বতন্ত্র ছাপ তৈরি করে ফেলেন এই মরোক্কান কানাডিয়ান অভিনেত্রী। যিনি এখন বলিউডের অন্যতম মুখ হয়ে উঠেছেন।

সেই নোরা ফাতেহির নাচের অনুষ্ঠান ছিল বাংলাদেশে। নোরা ফাতেহির নাচ সামনে থেকে দেখতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়ে গেল। তাও হল খোদ বাংলাদেশ সরকারের নির্দেশে।

বাংলাদেশের এক মহিলা সংগঠনের ডাকে ওই নাচের অনুষ্ঠানের পর নোরা ফাতেহির হাত দিয়ে বেশ কিছু পুরস্কার প্রদানের ব্যবস্থাও হয়েছিল। কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রক অনুষ্ঠানটি বাতিল করে দেয়।

বাংলাদেশ এখন ডলার বাঁচাতে উঠেপড়ে লেগেছে। দেশের অর্থনীতির ভবিষ্যতের কথা মাথায় রেখে বাংলাদেশের হাসিনা সরকার ডলার যেখান যেখান থেকে বাঁচানো যায় তা করে চলেছে। এই অনুষ্ঠানের জন্য তাই আর ডলার নষ্ট করার পক্ষপাতী ছিল না সরকার।

এই অনুষ্ঠান না হলেও কোনও সমস্যা নেই বলেই মনে করছে বাংলাদেশর সরকার। বরং সে জায়গায় ডলার বাঁচলে তা দেশের উপকারে লাগবে।

প্রসঙ্গত ভারতেও ডলারের সাপেক্ষে দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। আর তা হয়েই চলেছে। বাংলাদেশেও তার অন্যথা হয়নি। তাই আপাতত নোরা ফাতেহিকে ডেকে ডলার অপচয়ে তারা রাজি নয়। ফলে বাংলাদেশে অনুষ্ঠান বাতিল হল ফিফার বিশ্বকাপ সঙ্গীতের অন্যতম মুখ নোরা ফাতেহির।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026