Entertainment

লাল আর গোলাপিতে বার্বি ডল হলেন নোরা ফাতেহি

বার্বি ডল ছোট্ট বেলা থেকেই মেয়েদের প্রিয় পুতুল। বার্বির টান সারা বিশ্বের কাছেই অমোঘ। ছোট থেকে বড় হওয়ার মধ্যে একবার অন্তত বার্বি কেনার বায়না করেননি এমন নারী খুঁজে পাওয়া কঠিন। সেই বার্বি ডল অবতারে এবার সামনে এলেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। বার্বির সাজে নোরার দিকে চেয়ে চোখ ফেরানো কঠিন হচ্ছে অনেকের।

মাথায় লাইফগার্ড টুপি, চুল বাবলগাম গোলাপি। ঠোঁট দুটো ম্যাট গোলাপি লিপস্টিকে গোলাপের পাপড়ির মত সুন্দর। চোখে রোদ চশমা, কানে বড় গোল দুল। পরনে গাড় গোলাপি রঙের ট্যাঙ্ক টপ। এমনকি নেলপলিশেও গোলাপির ছোঁয়া। বার্বির রূপে গোলাপি সাজে নোরার নিখুঁত চামড়ার টানটান রূপ ঝলসে দিচ্ছে চোখ। আলতো রোদ পুতুলের মত শরীরে আলগা ছোঁয়ার মত লেপ্টে আছে।

ইন্সটাগ্রামে তাঁর বার্বি ডল ছবি প্রকাশ করার পরই তা নোরার ভক্তকুলে তুফান তুলেছে। সকলেই ব্যস্ত কমেন্ট করতে। বলিউডে আইটেম সং-এর সঙ্গে নাচে নোরা ফাতেহি একদম প্রথমসারিতে। বাটলা হাউস সিনেমায় ‘ও সাকি সাকি’ গানের সঙ্গে নেচে ইতিমধ্যেই নতুন করে সুনাম কুড়িয়েছেন নোরা। এর আগে স্ত্রী সিনেমায় ‘কমরিয়া’ গানের সঙ্গে সঙ্গে তাঁর নাচও বলিউড কাঁপিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026